সর্বশেষ

ভারতে শচীন ধোনিদের সাথে ক্রিকেট ম্যাচ খেলবেন মেসি

  • 12:33 am - August 02, 2025
  • পঠিত হয়েছে:১৮৮ বার
আবারো ভারতে আসছেন মেসি। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১ আগস্ট-ফুটবলের পর এবার ক্রিকেটের বাইশ গজে ব্যাট হাতে দেখা যাবে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে! শুনতে অবিশ্বাস্য হলেও এমন কিছুই এবার ঘটতে চলেছে। আগামী ডিসেম্বরে ফুটবল জাদুকরকে ফুটবলের বুট রেখে পড়বেন ক্রিকেটের স্পাইক। সেটাও আবার এশিয়ার দেশে। এমন খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) বরাত দিয়ে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, আগামী ডিসেম্বরে তিন দিনের সফরে ভারত আসছেন মেসি। ১৩ থেকে ১৫ ডিসেম্বর ভারত সফর করবেন তিনি।

এই সফরের অংশ হিসেবে ১৪ ডিসেম্বর ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি ক্রিকেট ম্যাচে অংশ নিতে পারেন মেসি। যেখানে তার প্রতিপক্ষ থাকবেন শচীন টেন্ডুলকার, মহেন্দ্রি সিং ধোনি, বিরাট কোহলি, রোহিত শর্মাদের মতো তারকারা।

এমসিএ এর এক কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, মেসি ১৪ ডিসেম্বর ওয়াংখেড়ে স্টেডিয়ামে থাকবেন। তিনি একটি ক্রিকেট ম্যাচেও অংশ নিতে পারেন। যেখানে সাবেক ও বর্তমান ক্রিকেটাররা থাকবেন। সবকিছু চূড়ান্ত হলে আয়োজকরা একটি পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করবে।

ভারতে ফুটবল জাদুকরের ক্রিকেট ম্যাচটি হতে পারে সেভেন-এ সাইড ক্রিকেট ম্যাচ। ফুটবলের মাঠের জাদুকরকে এক নজর দেখতে পাওয়াই অনেকের কাছে স্বপ্নের মতো। সেখানে তার ক্রিকেট মাঠে অংশ নেওয়া যেনো ভারতীয় সমর্থকদের এক বিশেষ উপলক্ষ এনে দেবে।

মেসির ভারত সফরে আরেক গন্তব্য হবে কলকাতা। সেখানে ইডেন গার্ডেন্সে একটি সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে সংবর্ধিত করবেন। সংবর্ধনা শেষে কলকাতায় একটি ফুটবল ক্লিনিক উদ্বোধন করবেন মেসি। সেখানে শিশুদের একটি কর্মশালাও পরিচালনা করবেন তিনি। আর্জেন্টাইন এই ফুটবল জাদুকরের সম্মানে ‘গোট কাপ’ নামে সেখানে একটি সেভেন-এ সাইড ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হবে।

আর্জেন্টাইন ফুটবল জাদুকরের এটিই প্রথম ভারত সফর নয়। এর আগে ২০১১ সালেও একবার ভারতে এসেছিলেন তিনি। সেবার কলকাতার সল্টলেকে ভেনেজুয়েলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে অংশ নিয়েছিলেন তিনি।

অন্যদিকে, কিছুদিন আগে গুঞ্জন উঠেছিল চলতি বছরের অক্টোবরে ভারত সফরে আসছে আর্জেন্টিনা ফুটবল দল। ভারতে একটি প্রীতি ম্যাচ খেলার কথা হচ্ছিল মেসিদের

এই শাখার আরও খবর

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

অস্ট্রিয়ায় মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের উদ্যোগ

‘রাজনৈতিক ইসলাম’ ও উগ্রবাদ ছড়িয়ে পড়ার অভিযোগে মুসলিম ব্রাদারহুডসহ কয়েকটি সংগঠনকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে অস্ট্রিয়া সরকার। দেশটির সংবিধানের আওতায় এসব সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপের…

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au