আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি
বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…
মেলবোর্ন ২ আগস্ট-নয় উইকেটের দাপুটে জয় দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করল নিউজিল্যান্ড। কিউইদের মাত্র সাত রানের লক্ষ্য দেয় জিম্বাবুয়ে। এক উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় কিউইরা। দ্বিতীয় ইনিংসে স্যান্টনার চার উইকেট এবং হেনরি ও ও’রুর্ক তিনটি উইকেট শিকার করেন।
দুই উইকেটে ৩১ রান নিয়ে তৃতীয় দিন শুরু করে জিম্বাবুয়ে। দিনের শুরুতেই আঘাত হানেন উইল ও’রুর্ক। সকালবেলায় দুইটি উইকেট শিকার করেন এই পেসার। ৫৩ রানে চার উইকেট হারায় জিম্বাবুয়ে। শেন উইলিয়ামস ও অধিনায়ক ক্রেইগ আরভিন জুটি গড়ে জিম্বাবুয়েকে লড়াইয়ে টিকিয়ে রাখার চেষ্টা করেন। তবে উইলিয়ামস আউট হতেই সব চেষ্টা বৃথা যায়।
এক রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন উইলিয়ামস। ৬৬ বলে ৪৯ রান করেন তিনি। মিচেল স্যান্টনারের বলে আউট হন এই অভিজ্ঞ ব্যাটার। ভেঙে যায় উইলিয়ামস ও আরভিনের ৫৭ রানের জুটি। ১১০ রানে পঞ্চম উইকেট হারায় স্বাগতিকরা। এই জুটি ভাঙতেই আবার নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে।
উইলিয়ামস ফেরার পরের ওভারেই আরভিনকে শিকার করেন ম্যাট হেনরি। ২২ রান করে সাজঘরে ফেরেন জিম্বাবুয়ে অধিনায়ক। খানিকবাদেই সিকান্দার রাজাকেও শিকার করেন হেনরি। ২২ বলে ৫ রান করে আউট হন রাজা। তারপর নিউম্যান নিয়ামহুরিকে বোল্ড করেন স্যান্টনার। ১২৮ রানে আট উইকেট হারিয়ে ইনিংস হারের শঙ্কায় ছিল জিম্বাবুয়ে।
ইনিংস হারের লজ্জা থেকে দলকে মুক্ত করেন টাফাডজয়া টিসিগা ও ব্লেসিং মুজারাবানি। ৮৪ বলে ৩৬ রানের জুটি গড়েন তারা দুইজন। জিম্বাবুয়ে অলআউট হয় ১৬৫ রানে। নিউজিল্যান্ডের লক্ষ্য হয় মাত্র ৭ রান। স্যান্টনার চার উইকেট শিকার করে সামনে থেকে নেতৃত্ব দেন। তিনটি করে উইকেট নেন হেনরি ও ও’রুর্ক।
মাত্র সাত রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে একটি বাউন্ডারি হাঁকিয়ে আউট হয়ে যান ডেভন কনওয়ে। হেনরি নিকোলস নেমেই একটি বাউন্ডারি হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন। নয় উইকেটের জয় পায় নিউজিল্যান্ড।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au