সর্বশেষ

জমে উঠেছে ওভাল টেস্ট, ইংল্যান্ডের বিপক্ষে ভারতের লিড ৫২ রানের

  • 8:25 am - August 02, 2025
  • পঠিত হয়েছে:১২৮ বার
ম্যাচে ফিরেছে ভারত। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২ আগস্ট-দুই দিনেই জমে উঠেছে ওভালে ইংল্যান্ড ও ভারতের মধ্যকার লড়াই। এক দিনেই ১৫ উইকেট পতন, এমতাবস্থায় এখন পর্যন্ত অবশ্য কাউকেই এগিয়ে রাখার কোনো সুযোগ নেই। দিনের শুরুতে ২২৪ রানে অলআউট হয় ভারত। এরপর লিড পেলেও অবশ্য বড় সংগ্রহ করার আগেই গুটিয়ে যায় স্বাগতিকরা। দিনের শেষ দিকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত। ২ উইকেটে ৭৫ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করে সফরকারীরা, লিড দাঁড়ায় ৫২ রান।

দ্বিতীয় দিনে দাপট দেখিয়েছে ভারতের পেসাররা। মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণার দুর্দান্ত বোলিংয়ে ২৪৭ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। তাতে অবশ্য মাত্র ২৩ রানের লিড পায় ইংলিশরা। এই ইনিংসে দুই পেসার শিকার করেন ৪টি করে উইকেট।

এর আগে দ্বিতীয় দিনে মাত্র ২০ রান যোগ করতেই গুটিয়ে যায় ভারত। ওভালের পেসবান্ধব উইকেটে অ্যাটকিনসন-টাংয়ের সামনে টিকতে পারেননি গিল-রাহুলরা। মাত্র ২২৪ রানেই অলআউট হয়ে যায় তারা।

দ্বিতীয় ইনিংসে ভারত দিন শেষ করেছে ৫২ রানে এগিয়ে থেকে। হাফ-সেঞ্চুরি করে অপরাজিত আছেন যযশ্বী জয়সাওয়াল। আর ৪ রান নিয়ে ব্যাট করছেন নাইট ওয়াচ ম্যান আকাশ দীপ। সামান্য কয়েকটা রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দেখেশুনেই শুরু করেন দুই ওপেনার। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ৪৬ রান। ৭ রান করা লোকেশ রাহুলকে ফিরিয়ে এই জুটি ভাঙেন জশ টাং। এরপর সাই সুদর্শনকে থিতু হতে দেননি অ্যাটকিনসন। পরে এক প্রান্তে আগলে রেখে দিন পার করেন জয়সওয়াল।

এর আগে দারুণ শুরু করেছিল ইংল্যান্ড। মধ্যাহ্ন বিরতির সময় তাদের রান ছিল ১ উইকেটে ১০৯। এরপর তাসের ঘরের মতো যেন ধসে গেল ইংল্যান্ডের ব্যাটিং অর্ডার। মোহম্মদ সিরাজ বোলিং করতে এসে একাই ধসিয়ে দিলেন। ঝোড়ো এক স্পেলে ৮ ওভারে ৩৫ রান দিয়ে নেন ৩ উইকেট। সাজঘরে ফেরান অলি পোপ, জো রুট ও জ্যাকব বেথেলকে। তিনজনকেই এলবিডব্লিউ-এর ফাঁদে ফেলেন সিরাজ। আর তাতেই খেই হারায় স্বাগতিকরা।

এরপরের তিনটি উইকেট নেন প্রসিদ্ধ। জেমি স্মিথকে সাজঘরে ফেরান রাহুলের ক্যাচ বানিয়ে। রানের খাতা খোলার আগেই জেমি ওভারটনকে এলবিডব্লিউ-এর ফাঁদে ফেলেন প্রসিদ্ধ। ১৬ বলে ১১ রান করা অ্যাটকিনসন ফেরেন আকাশের হাতে ক্যাচ দিয়ে।

তবে এক প্রান্ত আগলে রেখে একাই দলকে টেনে নিয়ে যাচ্ছিলেন হ্যারি ব্রুক। কিন্তু সিরাজের নিখুঁত ইয়র্কার আর তিনি আটকাতে পারেননি। ফেরেন ৬৪ বলে ৫৩ রান করে। চোটের কারণে ক্রিস ওকস ব্যাট করতে না পারায় ২৪৭ রানেই থামে ইংল্যান্ডের ইনিংস।

অ্যাটকিনসনের দুর্দান্ত বোলিংয়ে দিনের শুরুটা দুর্দান্ত করেছিল ইংলিশরা। দীর্ঘ দুই মাস পর একাদশে ফেরা এই পেসার ৩৩ রানে ৫ উইকেট নিয়ে ভারতের ইনিংস গুটিয়ে দেন ২২৪ রানে। ক্রিস ওকসের ইনজুরির পর বোলিংয়ে বাড়তি দায়িত্ব নিতে হয় অ্যাটকিনসনকেই। তবে এ দায়িত্ব অবশ্য তিনি দারুণভাবেই সামলেছেন।

সকালে প্রথম আঘাতটা হানেন জশ টাং, করুণ নায়ারকে ৫৭ রানে ফিরিয়ে দেন তিনি। এরপর ওয়াশিংটন সুন্দর ক্যাচ তুলে দেন ডিপ স্কয়ার লেগে। সিরাজ ও কৃষ্ণাকে দ্রুত ফেরান অ্যাটকিনসন। ১৮ বলের মধ্যেই শেষ ৪ উইকেট হারায় ভারত। আর তাতেই ২২৪ রানে গুটিয়ে যায় সফরকারীরা।

এই শাখার আরও খবর

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

অস্ট্রিয়ায় মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের উদ্যোগ

‘রাজনৈতিক ইসলাম’ ও উগ্রবাদ ছড়িয়ে পড়ার অভিযোগে মুসলিম ব্রাদারহুডসহ কয়েকটি সংগঠনকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে অস্ট্রিয়া সরকার। দেশটির সংবিধানের আওতায় এসব সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপের…

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au