সর্বশেষ

এশিয়া কাপে গ্রুপপর্বে বাংলাদেশ সব ম্যাচ খেলবে আবুধাবিতে

  • 4:50 am - August 03, 2025
  • পঠিত হয়েছে:১৫৯ বার
বাংলাদেশের ম্যাচ ভেন্যু আবুধাবি। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩ আগস্ট-আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। গ্রুপ পর্বের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে।

৯ সেপ্টেম্বর হংকং ও আফগানিস্তানের ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের এশিয়া কাপের। ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। এরপর ১৩ সেপ্টেম্বর টাইগাররা খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে, আর ১৬ সেপ্টেম্বর লিটনদের প্রতিপক্ষ আফগানিস্তান। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে শেখ জায়েদ স্টেডিয়ামে।

এদিকে ৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ২০ ওভারের টুর্নামেন্টটি সংযুক্ত আরব আমিরাতে হলেও কোন ভেন্যুতে খেলা হবে তা জানায়নি তারা। কয়েক দিনের ব্যবধানে দুই ভেন্যুর নাম প্রকাশ করেছে এসিসি। যেখানে ৮টি ম্যাচ হবে আবু ধাবিতে। গ্রুপ পর্ব ও সুপার ফোর মিলে টুর্নামেন্টের বাকি ১০টি ম্যাচ হবে দুবাইয়ে।

‘এ’ গ্রুপে আছে ভারত, পাকিস্তান, ওমান ও সংযুক্ত আরব আমিরাত। ১৪ সেপ্টেম্বর হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। এই ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। তবে ওমানের সঙ্গে ভারতের ম্যাচটি অনুষ্ঠিত হবে আবুধাবিতে।

দুই গ্রুপ থেকে দুটি করে মোট চারটি দল নিয়ে হবে সুপার ফোর। সবাই সবার মুখোমুখি হওয়ার পর পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে ফাইনালে।

এবারের এশিয়া কাপের স্বাগতিক ভারত। তবে এশিয়া কাপের আয়োজক ভারত বা পাকিস্তান হলে খেলা হবে নিরপেক্ষ ভেন্যুতে, এই সিদ্ধান্ত আগেই নেওয়া। তাই এবার টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে।

এই শাখার আরও খবর

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

অস্ট্রিয়ায় মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের উদ্যোগ

‘রাজনৈতিক ইসলাম’ ও উগ্রবাদ ছড়িয়ে পড়ার অভিযোগে মুসলিম ব্রাদারহুডসহ কয়েকটি সংগঠনকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে অস্ট্রিয়া সরকার। দেশটির সংবিধানের আওতায় এসব সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপের…

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au