বিনোদন

পুনর্জন্মেও প্রিয়াংকাকে স্ত্রী হিসেবে চান নিক জোনাস

  • 1:47 pm - August 03, 2025
  • পঠিত হয়েছে:১৪০ বার

বিনোদন জগতে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া ও নিক জোনাস ‘পাওয়ার কাপল’ হিসেবে পরিচিত। যদিও তাদের বয়সের ব্যবধান নিয়ে বিস্তর বিতর্ক রয়েছে। কিন্তু সেসবে কান দেন না এ তারকা দম্পতি। বরং পরস্পরকে বিভিন্নভাবে উৎসাহ দেন দুজনে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিক জোনাস আরও একবার স্ত্রীর প্রতি ভালোবাসা উজাড় করে দিলেন। জানালেন প্রিয়াংকাকেই সঙ্গী হিসেবে পুনর্জন্মে চান তিনি। পুনর্জন্মে বিশ্বাস করেন বলেও জানান তারা দুজনেই।

নিক জোনাস বলেন, আমি পুনর্জন্মে বিশ্বাসী। অবশ্যই বিশ্বাস রাখি। আগামী জন্মগুলোতেও স্ত্রীকেই সঙ্গী হিসেবে দেখতে চাই। এ চিন্তা আমাকে শান্তি দেয়। এ জন্মে আমাদের একসঙ্গে থাকার সময়কাল খুব ক্ষুদ্র মনে হয়। পরের জন্মেও আরও ভালোবাসা বাকি রয়েছে, এটা ভেবে খুব ভালো লাগে।

নিকের এ মন্তব্য শুনে ভক্ত-অনুরাগীরা মুগ্ধ। তাদের মতে, নিকের মতো স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। এক অনুরাগী তাই লিখেছেন— প্রিয়াংকার বিষয়ে নিক যা বলেন, আমি চাই আমার জন্যও কোনো পুরুষ এমন কথাই বলুক।

এক নেটিজেন সামাজিক মাধ্যমে লিখেছেন, পুনর্জন্মে প্রিয়াংকাকেই সঙ্গী হিসেবে দেখে শান্তি খুঁজে পান নিক। এর চেয়ে গভীর প্রেম আর কী হতে পারে।

এর আগেই এক সাক্ষাৎকারে প্রিয়াংকাকে সন্ন্যাসীনি বলেও দাবি করেছিলেন নিক জোনাস। কন্যা মালতী মেরির কাছে প্রায়ই প্রিয়াংকার কথা বলেন আমেরিকান পপতারকা। প্রিয়াংকা সম্পর্কে কন্যাকে নিক বলেন, তোমার মা একজন সন্ন্যাসীনি। সে কখনো খারাপ কিছু করেনি। তোমার মা সবার মধ্যে সেরা।

প্রিয়াংকার জন্যই তিনি মালতী মেরির আরও ভালো বাবা হয়ে উঠতে পেরেছেন বলে জানিয়েছিলেন নিক। তিনি বলেছিলেন, স্ত্রীর মধ্যে আমি একজন দারুণ সঙ্গী খুঁজে পেয়েছি। ওর গুণাবলির জন্যই আমি ভালো বাবা হয়ে উঠতে পেরেছি। ওর মতো গুণী মানুষের পাশে হাঁটতে পারাটা সত্যিই অসাধারণ কিছু।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au