বিনোদন

ভারতীয় চলচ্চিত্র উৎসবে মেহজাবীন-মোশাররফের সিনেমা

  • 1:50 pm - August 03, 2025
  • পঠিত হয়েছে:১৪০ বার
কিংবদন্তি পরিচালক ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ উপলক্ষে এবার অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন (আইএফএফএম)।

এ উৎসবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের দুটি আলোচিত প্রজেক্ট। তার মধ্যে একটি মোশাররফ করিম অভিনীত, নুহাশ হুমায়ূনের নির্মিত হরর সিরিজ ‘২ষ’ এবং অন্যটি মেহজাবীন চৌধুরী অভিনীত চলচ্চিত্র ‘সাবা’।

মাকসুদ হোসেন পরিচালিত ‘সাবা’ ছবির গল্পটি আবর্তিত হয়েছে শহরের এক মধ্যবিত্ত পরিবারের মেয়ে সাবাকে ঘিরে।

যার বাবা মারা গেছেন, মা শয্যাশায়ী, আর পরিবারের হাল ধরতে গিয়ে নিজের স্বপ্ন-আকাঙ্ক্ষা বিসর্জন দিয়েছে সে। মায়ের হঠাৎ হার্ট অ্যাটাকের পর শুরু হয় তার জীবনের সবচেয়ে কঠিন লড়াই। এই আবেগঘন বাস্তবতায় নির্মিত সিনেমাটি মেলবোর্ন উৎসবে ১৭ আগস্ট প্রদর্শিত হবে। 

অন্যদিকে, ফ্যান্টাসি, হরর ও মিস্ট্রির মিশেলে তৈরি চারটি ভিন্ন গল্প নিয়ে সাজানো ‘২ষ’ সিরিজটি লিখেছেন নুহাশ হুমায়ূন ও তার মা গুলতেকিন খান।

সিরিজটির প্রদর্শনী হবে ২০ আগস্ট ও ২৪ আগস্ট, দুটি ভিন্ন দিনে। এতে অভিনয় করেছেন আফজাল হোসেন, মোশাররফ করিম, সুমাইয়া শিমুসহ অনেকে। 

বাংলাদেশ ছাড়াও উৎসবে অংশ নিচ্ছে টালিউডের কয়েকটি চলচ্চিত্র। রয়েছে তনুশ্রী দাস ও সৌম্যনন্দ সাহার ‘বাক্স বন্দী’, সুমন ঘোষের ‘পুরাতন’, এবং প্রমিতা ভৌমিকের ‘অহনা’।

এবারের মেলবোর্ন উৎসবে ঋত্বিক ঘটকের দুটি কালজয়ী সিনেমা ‘তিতাস একটি নদীর নাম’ ও ‘মেঘে ঢাকা তারা’ প্রদর্শিত হবে।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au