সর্বশেষ

নেদারল্যান্ডসের সাথে টি টোয়েন্টি ম্যাচের ভেন্যু সিলেট

  • 5:21 am - August 04, 2025
  • পঠিত হয়েছে:২১১ বার
সিলেটে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৪ জুলাই-বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আমন্ত্রণে সাড়া দিয়েছে নেদারল‌্যান্ডস। আগস্টেই তিন টি-টোয়েন্টি খেলতে ডাচরা বাংলাদেশ সফর করবে। তিন ম‌্যাচের এই সিরিজটি হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ১৯, ২২ ও ২৫ আগস্ট ম‌্যাচগুলো অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রস্তাবিত সূচি ও ভেন্যু পাঠিয়েছে নেদারল‌্যান্ডসকে। তারাও মৌখিকভাবে সাড়া দিয়েছে। দ্বিপক্ষীয় এই সিরিজের চুক্তি সইয়ের পর আনুষ্ঠানিক ঘোষণা দেবে বিসিবি। তবে সমঝোতা চুক্তি সই না হওয়াতে এখনই কিছু বলতে চান না ক্রিকেট বোর্ডের পরিচালক ও পরিচালনা বিভাগের চেয়ারম‌্যান নাজমুল আবেদীন ফাহিম।

ওটিএন বাংলাকে জানিয়েছেন, আমরা ওইভাবেই আমাদের পরিকল্পনা পাঠিয়েছি। তারা দেখে সম্মত হয়েছে। এখন সমঝোতা চুক্তি হলেই আমরা তারিখ ও ভেন্যু ঘোষণা করবো।

এশিয়া কাপের আগে প্রস্তুতি হিসেবে বিসিবি আন্তর্জাতিক সিরিজ খেলতে চাচ্ছিল। সেই পরিকল্পনা থেকে নেদারল‌্যান্ডসকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানায়। সিলেটের ভেন্যু নিয়ে নাজমুল আবেদীনের ব‌্যাখ‌্যা, যেভাবে আমরা প্রস্তুত হতে চাচ্ছি, সেভাবে মিরপুরে সম্ভব না। সিলেটের উইকেট স্পোর্টিং। প্রস্তুতিটাও ভালো হবে আশা করি।

নেদারল‌্যান্ডসের সঙ্গে বাংলাদেশ ৫টি-টোয়েন্টি খেলেছে। ৪টিতে বাংলাদেশ জিতেছে। নেদারল‌্যান্ডসের জয় ১টিতে। বাংলাদেশের মাটিতে দুই দল প্রথমবার টি-টোয়েন্টি ম‌্যাচ খেলবে।

এই শাখার আরও খবর

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

অস্ট্রিয়ায় মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের উদ্যোগ

‘রাজনৈতিক ইসলাম’ ও উগ্রবাদ ছড়িয়ে পড়ার অভিযোগে মুসলিম ব্রাদারহুডসহ কয়েকটি সংগঠনকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে অস্ট্রিয়া সরকার। দেশটির সংবিধানের আওতায় এসব সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপের…

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au