সর্বশেষ

ইনজুরিতে আক্রান্ত লিওনেল মেসি

  • 5:54 am - August 04, 2025
  • পঠিত হয়েছে:১২৭ বার
আবারো ইনজুরিতে আক্রান্ত মেসি। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৪ আগস্ট-নেকাক্সার বিপক্ষে লিগস কাপের ম্যাচে মাত্র ১১ মিনিট খেলেই মাঠ ছাড়েন লিওনেল মেসি। মুহূর্তেই ছড়িয়ে পড়ে উদ্বেগ- ইন্টার মায়ামির প্রাণভোমরা চোট পেয়েছেন! প্রাথমিকভাবে অনুমান করা হয়েছিল, আর্জেন্টাইন মহাতারকা হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন। তবে এবার এক অভ্যন্তরীণ সূত্রের বরাতে উঠে এসেছে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য।

ইএসপিএন আর্জেন্টিনার কন্ট্রিবিউটর ক্লদিও ফুটবল দাবি করেছে, মেসির হ্যামস্ট্রিংয়ে ‘টেন্ডারনেস’ এবং কিছুটা ‘ব্রুইজিং’ পাওয়া গেছে। যদিও আনুষ্ঠানিকভাবে ইন্টার মায়ামির পক্ষ থেকে এখনো কিছু নিশ্চিত করা হয়নি, তবে সূত্র বলছে, এটা বড় কোনো ছিঁড়ে যাওয়া ইনজুরি নয়- তবে কতদিন মাঠের বাইরে থাকবেন, সেটা এখনো বলা যাচ্ছে না।

এরই মধ্যে গুঞ্জন চলছে, মেসি অন্তত তিন থেকে চার সপ্তাহের জন্য ছিটকে যেতে পারেন। এ ব্যাপারে মায়ামি হেরাল্ড-এর স্পোর্টস রাইটার মিশেল কাউফম্যান জানান, মেসির ইনজুরি মূলত ডান উরুর ওপরের দিকে এবং যদি সেটা সত্যি হ্যামস্ট্রিং হয়ে থাকে, তবে লিগস কাপের বাকি অংশে আর মেসিকে দেখা যাবে না।

ম্যাচের দশম মিনিটে প্রতিপক্ষের ডিফেন্স চিরে এগিয়ে যাওয়ার সময় হঠাৎ থেমে যান মেসি। মুহূর্তেই মাঠে বসে পড়ে চোটের ইঙ্গিত দেন। ফিজিও এসে দেখার পর তাকে সরাসরি বদলি করে নেওয়া হয়। মাঠ ছাড়েন নিজের পায়ে হেঁটেই, তবে মুখে ছিল অস্বস্তির ছাপ।

ম্যাচের পরে কোচ হাভিয়ের মাশ্চেরানো সংবাদ সম্মেলনে বলেন, ‘লিও হ্যামস্ট্রিংয়ে কিছু অস্বস্তি অনুভব করেছিল। খুব গুরুতর মনে হয়নি কারণ ব্যথা বলার মতো কিছু ছিল না। তবে সে নিজে থেকেই জানিয়ে দিয়েছে সমস্যা হচ্ছে, তাই পরিবর্তন করতে হয়েছে। পুরো রিপোর্ট আমরা আজ জানব।

গোল করে দলকে সমতায় ফেরানো জর্দি আলবা বলেছেন,এটা আমাদের দলের জন্য খুব কষ্টের যে ইতিহাসের সেরা খেলোয়াড় ইনজুরিতে পড়েছে। ওর গুরুত্ব বলে বোঝানোর কিছু নেই। আশা করি গুরুতর কিছু নয়।

অন্যদিকে ম্যাচের প্রথম গোলদাতা তেলাসকো সেগোভিয়া জানান, ‘আমি মেসিকে জিজ্ঞেস করেছিলাম কেমন আছে। সে বলেছে ভালো আছে, তবে এখনো কোনো টেস্ট হয়নি।

এই শাখার আরও খবর

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

অস্ট্রিয়ায় মুসলিম ব্রাদারহুড নিষিদ্ধের উদ্যোগ

‘রাজনৈতিক ইসলাম’ ও উগ্রবাদ ছড়িয়ে পড়ার অভিযোগে মুসলিম ব্রাদারহুডসহ কয়েকটি সংগঠনকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে অস্ট্রিয়া সরকার। দেশটির সংবিধানের আওতায় এসব সংগঠনের ওপর নিষেধাজ্ঞা আরোপের…

ইয়েমেনে ভয়াবহ সংঘর্ষ, একদিনেই নিহত ১৪১

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার-সমর্থিত বাহিনী ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪১ যোদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত কয়েকটি…

সন্তানকে সম্পত্তি দানের পরও বাবা-মায়ের অধিকার, সংসদে বিল পাস

সন্তান বা নাতি-নাতনিকে সম্পত্তি দান করার পরও দাতার জীবদ্দশায় ওই সম্পত্তি ভোগ ও দখলে রাখার অধিকার নিশ্চিত করতে ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল, ২০২৬’ জাতীয় সংসদে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au