বিনোদন

নিউইয়র্কের রাস্তায় শাকিব-বুবলীর রোমান্স, ছবি ভাইরাল

  • 4:53 pm - August 04, 2025
  • পঠিত হয়েছে:১৯৪ বার

কিছুদিন আগেই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গেছেন শাকিব খান। এর কয়েকদিন পর সেখানে গেছেন বুবলীও। সেখানে একসঙ্গে ঘুরে বেড়াচ্ছেন তারা। সঙ্গে রয়েছে ছেলে শেহজাদ খান বীর।

রোববার (৩ আগস্ট) চিত্রনায়িকা বুবলী নিজের ফেসবুক পেজে ১১টি ছবি পোস্ট করেছেন। ছবিতে শাকিব-বুবলীর সঙ্গে তাদের ছেলে বীরকেও দেখা গেছে। যেখানে দেখা যাচ্ছে, শাকিব খান বুবলীকে জড়িয়ে ধরে দূরের কিছু একটা দেখাচ্ছিলেন। ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘লাইফ ইন ইউএসএ। আমেরিকা’।

ছবিগুলোতে শাকিব-বুবলী বেশ ঘনিষ্ঠভাবে দেখা দিয়েছেন। যেমনটা বিয়ে-বিচ্ছেদের খবর প্রকাশের পর অপু বা বুবলী কারও সঙ্গে দেখা যায়নি। ফলে গত ক’বছর শাকিব খানকে ঘিরে অপু বিশ্বাস ও শবনম বুবলী যে প্রতিযোগিতায় লিপ্ত রয়েছেন, তাতে এবার ঘনিষ্ঠ ছবি প্রকাশ করে যেন অনেকটাই এগিয়ে গেলেন বুবলী!

ছবিগুলো প্রকাশের পর মুহূর্তেই ভাইরাল হয়। ভক্তরা বিভিন্ন কমেন্ট করতে থাকেন।

দুই বছর আগে অপু ও জয়কে নিয়ে যুক্তরাষ্ট্র ভ্রমণ করেছিলেন শাকিব খান। সেসময় নিউইয়র্ক, নায়াগ্রাসহ কয়েকটি শহরে ঘুরে বেড়ান তারা। এবার যেন একই ঘটনার পুনরাবৃত্তি ঘটালেন ছোট ছেলেকে ঘিরে। তবে সেটি আরও ঘনিষ্ঠ আবহে।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au