বিনোদন

সমুদ্রসৈকতে মধুর সময় কাটাচ্ছেন মিম

  • 7:29 pm - August 04, 2025
  • পঠিত হয়েছে:১০৭ বার

সিনেমায় অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও সরব থাকেন বিদ্যা সিনহা মিম। মাঝে মধ্যেই অভিনেত্রী তার ভক্ত-অনুরাগীদের মাঝে একেক সময় একেক রূপে ধরা দেন। এবারও তার ব্যতিক্রম নয়।

কাজের ব্যস্ততার মাঝে হুট করে ঘুরতে বেরিয়ে পড়েন দেশের বাইরে। এর আগেও বেশ কয়েকবার অভিনেত্রীকে দেখা গেছে দেশের বাইরে সমুদ্রসৈকতে। সম্প্রতি এবারও তিনি সামাজিক মাধ্যমে নতুন কিছু তোলা ছবিতে ধরা দিলেন।

রোববার দুপুরে একগুচ্ছ চোখজুড়ানো ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিয়েছেন বিদ্যা সিনহা মিম। যেখানে তাকে দেখা যাচ্ছে, সমুদ্রসৈকতের ধারে একেবারে স্বচ্ছন্দ ভঙ্গিতে ও মোহনীয় লুকে।

অভিনেত্রীর পরনে গোলাপি রঙের হালকা প্রিন্টেড ফ্লোরাল ড্রেস, চোখে সানগ্লাস। সঙ্গে খোলা চুলে ক্যামেরার সামনে পোজ, রোদ্রস্নানে যেন তার রূপ আরও ফুটে উঠেছে,  যা রীতিমতো ভক্তদের নজর কেড়েছে।

এসব ছবি কোথায় তোলা হয়েছে, তা জানা না থাকলেও দৃশ্যপট ও পরিবেশ দেখে বোঝা যায়, দেশের বাইরে কোনো একটি সমুদ্রসৈকতে। ছবির ক্যাপশনে কিছু না লিখে শুধু একটি ভালোবাসার ইমোজি জুড়ে দিয়েছেন অভিনেত্রী। যদিও মন্তব্যের ঘরে ভক্ত-অনুরাগীরা প্রশংসায় ভাসিয়েছেন মিমকে।

বিদ্যা সিনহা মিমকে সবশেষ দেখা গেছে রায়হান রাফীর ‘দামাল’ সিনেমায়। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘দিগন্তে ফুলের আগুন’ সিনেমাটি।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au