বিনোদন

প্রথম দেখায় রাঘবের যেসব বিষয়ে খোঁজ নিয়েছিলেন পরিণীতি

  • 7:06 pm - August 06, 2025
  • পঠিত হয়েছে:২০৪ বার

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। দীর্ঘ প্রেমের পর তাদের বিয়ে ছিল আকাঙিক্ষত। বিয়ের পর দুজনের সুখের সাগরে ভাগছেন।যদিও দুজন দুই ভুবনের বাসিন্দা! রাগব পুরোদস্তর রাজনীতিক আর পরিণীতি অভিনেত্রী।

সম্প্রতি একটি টিভি শোতে এসে পরিণীতি তাদের বিয়ে ও সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেন। তিনি বলেন, বিয়ের আগে রাঘব চড্ডাকে তিনি চিনতেন না। যেদিন প্রথমবার রাঘবকে দেখেন, বাড়ি ফিরে গুগল করে প্রথমে দেখেন রাঘবের বয়স কত? এর পর তিনি দেখেন রাঘব বিবাহিত কিনা? তারপর দেখেন পার্লামেন্টে আসলে রাঘব কী কাজ করেন? এছাড়া রাঘবের উচ্চতা কত সেটাও দেখেন। কারণ পরিণীতির লম্বা ছেলে পছন্দ।

পরিণীতি জানান, ওই অনুষ্ঠানে প্রথমবার দেখেই তিনি আন্দাজ করেছিলেন, যে রাঘবের সঙ্গেই তার বিয়ে হতে পারে, মন থেকে এমনই একটা আভাস পাচ্ছিলেন। এর পর তিনি এই কথা শেয়ার করেন রাঘবের সঙ্গে। রাঘব চড্ডাও এই গল্প শুনে খুব মজা পেয়েছিলেন। নিজেই বলেন, তার উচ্চতা বেশ ভালো।

প্রসঙ্গত, বলিউডে লেডিজ ভার্সেস রিকি বহেল সিনেমা দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করেন পরিণীতি। এর পর বেশকিছু সিনেমায় অভিনয় করেন এই অভিনেত্রী। তার মধ্যে উল্লেখযোগ্য হলো- ইকবাল, শুদ্ধ দেশি রোমান্স, হাসি তো ফাঁসি, দাওয়াতে ইশক, কিল দিল ইত্যাদি।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au