হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট
ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…
মেলবোর্ন, ৭ আগষ্ট- বাংলাদেশের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলার তদন্তের ভিত্তিতে ডিবি এই গ্রেফতার অভিযান চালায়। কলিমুল্লাহকে গ্রেফতার করে দুদকের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এর আগে ১৮ জুন বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক উপাচার্য কলিমুল্লাহসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। মামলায় যেসব ব্যক্তিকে আসামি করা হয়েছে, তাদের মধ্যে রয়েছেন—বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও উন্নয়ন প্রকল্পের তৎকালীন পরিচালক একেএম নূর-উন-নবী, তার পরবর্তী উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ, বিশ্ববিদ্যালয়ের সাবেক নির্বাহী প্রকৌশলী ও দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম এবং দুই ঠিকাদার মো. আ. সালাম বাচ্চু ও এমএম হাবিবুর রহমান।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা একে অপরের সঙ্গে যোগসাজশে প্রকল্পের অনুমোদিত ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) না মেনে নকশা পরিবর্তন করেন এবং মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়াই ৩০ কোটি টাকার বেশি মূল্যের চুক্তি সম্পাদন করেন। এছাড়াও, ঠিকাদারের রানিং বিল থেকে কর্তন করা নিরাপত্তা জামানত ব্যাংকে এফডিআর হিসেবে জমা রেখে এবং ওই এফডিআরের বিপরীতে লোন নিতে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ প্রদান করে তারা সরকারের প্রায় ৪ কোটি টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ আনা হয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au