সর্বশেষ

নাটোরে প্রাইভেটকার থামিয়ে চালককে গলা কেটে হত্যা

  • 8:11 am - August 08, 2025
  • পঠিত হয়েছে:১৫৩ বার
মুমূর্ষু অবস্থায় সাইদুর গাড়ি থেকে নেমে প্রাণ রক্ষার চেষ্টা করলেও রক্তক্ষরণে সড়কের পাশেই তার মৃত্যু হয়। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৮ আগষ্ট- বাংলাদেশের জেলা নাটোরের লালপুর উপজেলায় প্রাইভেটকার থামিয়ে সাইদুর রহমান (৩৫) নামে এক চালককে নির্মমভাবে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ১০টার দিকে গোপালপুর-লালপুর সড়কের গোপালপুর মিলস হাইস্কুলের পাশের রাস্তায় এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত সাইদুর রহমান কুষ্টিয়া জেলার ভেড়ামারা রেলগেট এলাকার বামনগ্রাম গ্রামের বাসিন্দা।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সাইদুর রহমান একটি প্রাইভেটকার নিয়ে কুষ্টিয়ার ভেড়ামারা থেকে বনপাড়া যাচ্ছিলেন। পথে গোপালপুর রেলগেট এলাকায় দুর্বৃত্তরা গাড়িটি থামিয়ে গাড়ির ভেতরেই তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।

মুমূর্ষু অবস্থায় সাইদুর গাড়ি থেকে নেমে প্রাণ রক্ষার চেষ্টা করলেও রক্তক্ষরণে সড়কের পাশেই তার মৃত্যু হয়। সহযাত্রীর চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে সড়কের পাশে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। সঙ্গে থাকা কাগজপত্র দেখে পরে নিহতের পরিচয় শনাক্ত করা হয়।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতে খায়ের আলম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। তিনি গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করেছিলেন, কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান।”

তিনি আরও জানান, “প্রাইভেটকারটি কুষ্টিয়া থেকে ছেড়ে এসেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং গাড়িতে থাকা এক যাত্রীকে হেফাজতে নেওয়া হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।”

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ বলছে, তদন্তে অগ্রগতি হচ্ছে এবং খুব শিগগিরই বিস্তারিত তথ্য জানানো হবে।

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au