বিনোদন

বড় ছেলে জয়কে নিয়ে যা বললেন সাকিব খান

  • 1:23 am - August 10, 2025
  • পঠিত হয়েছে:১৪৯ বার

ঢালিউড সুপারস্টার শাকিব খান সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন। কিছুদিন পর সেখানে যোগ দিয়েছেন বুবলীও। দুজনকে ছোট ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে ঘুরে বেড়াতে দেখা গেছে, যা দ্রুতই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

দুই বছর আগে একই শহরে অপু বিশ্বাস ও বড় ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছিল শাকিবকে। এবার বুবলীর সঙ্গে বীরকে নিয়ে থাকার কারণে অনেকে নানা প্রশ্ন তুলছেন—তবে কি আবার বুবলীর সঙ্গেই বেশি সময় কাটাচ্ছেন তিনি? এসব নিয়ে অবশ্য শাকিব প্রকাশ্যে কিছু বলেননি।

তবে যুক্তরাষ্ট্রে ছোট ছেলের সঙ্গ পেলেও বড় ছেলে জয়কে মিস করছেন নায়ক। শনিবার দুপুরে নিজের ফেসবুক স্টোরিতে জয়ের একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘মিস ইউ পাপা।’ এতে স্পষ্ট হয়, দুই সন্তানকেই সমানভাবে ভালোবাসেন তিনি।

মাসখানেক ধরে যুক্তরাষ্ট্রে থাকা শাকিব আরও কিছুদিন সেখানেই থাকবেন বলে জানা গেছে। বড় ছেলের প্রতি এই আবেগই তাকে ভক্তদের কাছে আরও কাছের করে তুলেছে।

এদিকে, শুক্রবার ফেসবুক স্টোরিতে শাকিব জানান, বড় পর্দার জন্য বড় স্বপ্ন নিয়ে তিনি ব্যস্ত সময় পার করছেন। তার ভাষায়, এই নীরবতা কোনো শূন্যতা নয়; বরং সাহসী, স্মরণীয় ও আইকনিক কিছু উপহার দেওয়ার প্রস্তুতি। খুব শিগগিরই এমন কিছু নিয়ে তিনি ফিরবেন বলেও জানান।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au