বিনোদন

হঠাৎ সুশান্তের বোনের আবেগঘন পোস্ট

  • 4:26 am - August 10, 2025
  • পঠিত হয়েছে:১৬৩ বার
সুশান্ত সিং রাজপুত প্রয়াত হলেও এখনো দর্শকের মনে সতেজ এই অভিনেতা। রাখি বন্ধনের দিন ভাইকে স্মরণ করে সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন পোস্ট শেয়ার করলেন অভিনেতার বোন শ্বেতা সিং কীর্তি।

ইনস্টাগ্রামের এক পোস্টে শ্বেতা জানিয়েছেন যে, তিনি তার ভাই সুশান্তকে কতটা মিস করেন এবং নিজের কষ্টের কথাও শেয়ার করেছেন। শ্বেতা আরও যোগ করেছেন, তিনি এখনো ভাইয়ের জন্য ‘প্রার্থনা করছেন’।

শ্বেতা নিজের, সুশান্ত এবং তাদের পরিবারের সদস্যদের নিয়ে তৈরি একটি এডিটেড ভিডিও শেয়ার করেছেন। এতে দেখা গেছে ছোটবেলার সুশান্ত, তার বেড়ে ওঠার বছরগুলো এবং পরিবারের সঙ্গে কাটানো মজার সময়।

ক্লিপটি শেয়ার করে শ্বেতা লিখেছেন, ‘কখনো কখনো মনে হয়, তুমি আসলেই চলে যাওনি। তুমি এখনো আছো, শুধুমাত্র পর্দার আড়ালে আছো, নীরবে পর্যবেক্ষণ করছ আমাদের।

আর তারপরের মুহূর্তে এসেই একটা কষ্ট এসে জমা হয়। আমি কি সত্যিই তোমাকে আর কখনো দেখতে পারব না? তোমাকে হারানোর ষন্ত্রণা এতই গভীর যে, কোনো শব্দের সামনে তা ক্ষীণ হয়ে যায়।’ 

এরপর আরো লেখেন, ‘তোমাকে হারানোর ব্যথা এতই গভীর, এতই কাঁচা, যে শব্দ এর সামনে ক্ষীণ হয়ে যায়। এটি আমার ভেতরে নীরবে বাস করে, উচ্চারণ করার জন্য অত্যন্ত পবিত্র, ধারণ করার জন্য অত্যন্ত বিশাল এবং প্রতিটি দিনের সঙ্গে সঙ্গে এটি গভীর হয়, তিক্ততার সঙ্গে নয়, বরং স্পষ্টতার সঙ্গে।

এই পোস্টে সুশান্তের সঙ্গে দেখা করার কথাও বলেছেন শ্বেতা। ‘আমি জানি আমরা আবার দেখা করব, ভাই। অন্য পক্ষে, গল্পের বাইরে, সময়ের বাইরে, যেখানে আত্মা একে অপরকে নামের মাধ্যমে নয়, বরং প্রেমের নীরব ভাষার মাধ্যমে চিনতে পারে। ততক্ষণ পর্যন্ত, আমি এখানেই রইলাম, এখনো আমার হৃদয় তোমার কব্জিতে রাখি বাঁধে, এখনো প্রার্থনা করছি যে তুমি যেখানেই থাকো না কেন, তুমি আনন্দে, শান্তিতে, আলোতে আবৃত থাক। অনেক দিন, যতক্ষণ না আমরা আবার দেখা করি।

আমার সবি ভালোবাসা তোমার জন্য, গুড়িয়াদি।’ 

উল্লেখ্য, ২০২০ সালের ১৪ জুন সুশান্তের বান্দ্রার বাসভবনে অভিনেতার মৃতদেহ উদ্ধার হয়। ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ অ্যাসফিক্সিয়া বলে উল্লেখ করা হয়েছিল।

এই শাখার আরও খবর

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

ছেলেরা ভয় পায়, তাই প্রেমের প্রস্তাব পান না তুষি

আজ ১৪ অক্টোবর, অভিনেত্রী নাজিফা তুষির জন্মদিন। বিশেষ এই দিনে তার অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহ রয়েছে। বিশেষ করে প্রেম ও সম্পর্কের বিষয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au