মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’
দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কাজ, সমাজ, সংস্কৃতি নিয়ে ব্যস্ত থাকলেও নিজের প্রেম-ভালোবাসা আর সম্পর্ক সবসময় আড়ালে রেখেছেন। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই অভিনেত্রী নীরব থেকেছেন। সম্প্রতি কলকাতায় জয়া আহসানের দুটি সিনেমা ‘ডিয়ার মা’ ও ‘পুতুলনাচের ইতিকথা’ মুক্তি পেয়েছে। সেই সিনেমার প্রচারে ব্যস্ততার মাঝেই ইনডালজ এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেম নিয়ে দীর্ঘ নীরবতা ভেঙেছেন অভিনেত্রী।
জয়া আহসান বলেন, হ্যাঁ, আমার জীবনে একজন আছে। আমরা বহু বছর ধরে একসঙ্গে আছি। তবে উনি মিডিয়া জগতের কেউ নয়। তিনি বলেন, আমার কাছে পার্টনার হওয়ার আগে বন্ধু হওয়াটা সবচেয়ে বেশি জরুরি। আজীবন সেই বন্ধুত্ব ধরে রাখতে পারাই আসল ব্যাপার। আর আমি অনেক ভ্রমণ করি, দীর্ঘ সময় শুটিংয়ে ব্যস্ত থাকি, তবু সে কোনো অভিযোগ করে না। বরং সবসময় সমর্থন দেয়। এ মানসিকতা বিরল বলে জানান অভিনেত্রী।
জয়া আহসান বলেন, আমরা দুজনেই ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতে পছন্দ করি। সে শান্ত স্বভাব ও ব্যক্তিগত পরিসরকে গুরুত্ব দেয়। সব কিছু মিলেই সম্পর্ককে দৃঢ় করছি।
বিয়ে প্রসঙ্গে অভিনেত্রী বলেন, বিয়ে করে একসঙ্গে থাকার বিষয়টাকে আমি শ্রদ্ধা করি। কিন্তু এখনই তেমন ইচ্ছা বা পরিকল্পনা নেই।এ মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেই। বিয়ে নিয়ে আমার মধ্যে কিছুটা ভয়ও আছে, হয়তো আগের অভিজ্ঞতার কারণে বলেও জানান জয়া আহসান।
এর আগে অভিনেতা ফয়সালের সঙ্গে ঘর বেঁধেছিলেন জয়া আহসান। সেই সম্পর্ক টেকেনি। এরপর থেকে সিঙ্গেলই ছিলেন। আজ জানা গেল জয়ার জীবনে দ্বিতীয় আরেকজন এসে গেছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au