বিনোদন

আইপিএলের টিম কিনবেন সালমান?

  • 12:47 am - August 13, 2025
  • পঠিত হয়েছে:১০৭ বার
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল নিয়ে ভারতের ক্রীড়াপ্রেমীদের উন্মাদনা বেশ চোখে পড়ার মতো। তবে শুধু দর্শকই নয়, মাঠের গ্যালারি কিংবা ভিআইপি বক্স, সব জায়গাতেই থাকে বলিউড তারকাদের উপস্থিতি।

শাহরুখ খান, জুহি চাওলা, প্রীতি জিনতার মতো তারকারা ইতোমধ্যেই নিজেদের জন্য আইপিএলের দল কিনে রেখেছেন। স্বাভাবিকভাবেই দীর্ঘদিন ধরে ঘুরে বেড়ানো প্রশ্ন—শাহরুখের মতো বলিউডের আরেক সুপারস্টার সালমান খানও কি কখনো আইপিএল দলের মালিক হবেন?

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই প্রশ্ন করা হলে ভাইজান মজার ছলে উত্তর দেন, ‘আইপিএল টিম কেনার মতো বয়স নেই আর! বুড়ো হয়ে গেছি।

সালমান আরো বলেন, ‘আসলে ২০০৮ সালে আমার কাছেও আইপিএল দল কেনার প্রস্তাব এসেছিল। কিন্তু আমি রাজি হইনি। তবে বিষয়টা এ রকমও নয় যে আমি অনুশোচনায় ভুগছি।’

অদূর ভবিষ্যতেও যে তার দল কেনার কোনো পরিকল্পনা নেই, সেটাও স্পষ্ট জানিয়ে দিলেন সালমান খান।

এই শাখার আরও খবর

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

বিক্ষোভে অংশ নেওয়ায় ভারত ছাড়ার নোটিশ পেলেন অভিনেতা ইমরান খান

মুম্বাইয়ে রাজনৈতিক বিক্ষোভে অংশ নেওয়ার পর বলিউড অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নোটিশ দিয়েছে দেশটির পুলিশ। গত সপ্তাহে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা আন্দোলনের সমর্থনে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au