নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত
রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…
মেলবোর্ন ১৪ আগস্ট-আন্তর্জাতিক ক্রিকেটে জনপ্রিয় আম্পায়ারদের মধ্যে অন্যতম হলেন সায়মন টাফেল। ৫৪ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান ইতোমধ্যে ৮৭টি টেস্ট, ২২১ ওয়ানডে আর ৪২টি টি-টোয়েন্টি ম্যাচ কভার করেছেন।
ক্রিকেটের তিন ফরম্যাটে সাড়ে তিনশ ম্যাচ কভার করা টাফেলের ম্যাচ পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগাতে আগ্রহী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশের আম্পায়ারদের মানোন্নয়নে পরামর্শক হিসেবে টাফেলকে নিয়োগের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে দেশের ক্রিকেট বোর্ড।
জানা যায়, বাংলাদেশের আম্পায়ারদের মান উন্নয়নে ২ বছরের জন্য মাসে ২৮ লাখ করে সবমিলে ৩ কোটি ৪০ লাখ টাকা চেয়েছেন টাফেল। বিসিবি এত টাকা দিতে আগ্রহী নয়। বিসিবি তাকে মাসে ১৪ লাখ করে ২ বছরের জন্য ১ কোটি ৭১ লাখ টাকা দিতে আগ্রহ প্রকাশ করেছে।
বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, টাফেল তার চাওয়া পারিশ্রমিকের অর্ধেক টাকায় রাজি হলে খুব শিগগিরই তার সঙ্গে ২ বছরের জন্য চুক্তি সই করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au