সর্বশেষ

বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন

  • 4:55 pm - August 14, 2025
  • পঠিত হয়েছে:৭১ বার
বাগদান সাড়লেন অর্জুন। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৪ আগস্ট-বাগদান সেরে ফেললেন কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার। বুধবার মুম্বাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী রবি ঘাইয়ের নাতনি সানিয়া চান্দোকের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন অর্জুন। এ দিনের বাগদান অনুষ্ঠানে দুই পক্ষের ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ এবং হোটেল শিল্পে মুম্বাইয়ের ঘাই পরিবার অত্যন্ত পরিচিত। ইন্টারকন্টিনেন্টাল হোটেল এবং ব্রুকলিন ক্রিমারি আইসক্রিম ব্র্যান্ডের মালিক ঘাই পরিবার। সেই পরিবারের জামাই হলেন শচীনপুত্র।

বাবার মতো ২৫ বছরের অর্জুনও পেশাদার ক্রিকেটার। পেস অলরাউন্ডার হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলেন। ঘরোয়া ক্রিকেট খেলেন গোয়ার হয়ে। ১৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার। লিস্ট ‘এ’ (ঘরোয়া ৫০ ওভারের ক্রিকেট) ম্যাচ খেলেছেন ১৮টি।

অন্যদিকে, পরিবারের মতো সানিয়াও ব্যবসায়ী। তার নিজের একাধিক সংস্থা রয়েছে। এ ছাড়া পারিবারিক ব্যবসার দায়িত্বও সামলান সমানতালে।

জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব একটা সক্রিয় নন সানিয়া। খুব বেশি আড়ম্বরপূর্ণ জীবনযাপনও পছন্দ করেন না। সাধারণভাবে থাকতেই ভালবাসেন তিনি। বেশ কিছু দিন ধরেই অর্জুনের সঙ্গে সম্পর্কে ছিলেন সানিয়া। পরে দুই পরিবারের সম্মতিতে চার হাত এক করার সিদ্ধান্ত হয়।

এই শাখার আরও খবর

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

যুদ্ধের নিয়ম বদলে গেছে: ইরানি অধ্যাপক

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানি জাহাজে হামলা অব্যাহত থাকলে তেহরানের পক্ষ থেকে আরও বড় ধরনের পাল্টা জবাব আসতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অধ্যাপক মোস্তাফা খোশচেশম।…

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au