সর্বশেষ

হামজার গোলেও ছিটকে গেলো লেস্টার সিটি

  • 9:06 pm - August 14, 2025
  • পঠিত হয়েছে:৬৫ বার
টাইব্রেকারে হেরে আসর থেকে বিদায় নিলো লেস্টার সিটি৷ ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৪ আগস্ট-ইংলিশ লিগ কাপে স্বপ্নযাত্রা শুরু হয়েছিল দুর্দান্তভাবে। কিন্তু শেষটা হলো হতাশায়। বাংলাদেশি বংশোদ্ভূত মিডফিল্ডার হামজা চৌধুরীর গোলেও ভাগ্য সহায় হলো না লেস্টারের। নির্ধারিত সময় শেষে ২-২ সমতায় থামলেও টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জিতে পরের রাউন্ডে চলে গেল হাডার্সফিল্ড টাউন।

ম্যাচের ৫৪ মিনিটে অধিনায়ক হিসেবে মাঠে নামা হামজা দুর্দান্ত এক দূরপাল্লার শটে বল পাঠান জালে। ক্লাব ক্যারিয়ারে এটি তার মাত্র দ্বিতীয় গোল। কিন্তু আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র ১১ মিনিট পর ডিওন চার্লসের নেওয়া পেনাল্টি ফিরিয়ে দিলেও লেস্টার গোলকিপার ইয়াকুব স্তোলারচিককে বাঁচাতে পারেননি। ফিরতি বলে সুযোগ কাজে লাগিয়ে হেডে সমতা ফেরান ১৭ বছর বয়সী ড্যানিয়েল ভস্ট।

৬৮ মিনিটে হ্যারি উইনকসের গোল লেস্টার সমর্থকদের আবার আশা জাগিয়ে দিয়েছিল। তবে ৭৬ মিনিটে আশিয়া গোল করে হাডার্সফিল্ডকে সমতায় ফিরিয়ে ম্যাচটিকে ঠেলে দেন টাইব্রেকারে।

পেনাল্টি শুটআউটে হাডার্সফিল্ডের হয়ে সফল স্পট কিক নেন অ্যালফি মে, লিও কাসেলডাইন ও সোরেনসেন। দলের রক্ষাকবচ হয়ে ওঠেন গোলকিপার লি নিকোলস, যিনি জর্ডান আইয়ু ও কেসি ম্যাকঅ্যাটির শট ঠেকিয়ে দেন। আর বিলাল এল খান্নুসের শট লাগে পোস্টে। তাতে নিশ্চিত হয়ে যায় লেস্টারের বিদায়।

এই শাখার আরও খবর

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

যুদ্ধের নিয়ম বদলে গেছে: ইরানি অধ্যাপক

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানি জাহাজে হামলা অব্যাহত থাকলে তেহরানের পক্ষ থেকে আরও বড় ধরনের পাল্টা জবাব আসতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অধ্যাপক মোস্তাফা খোশচেশম।…

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au