সর্বশেষ

রোনালদো বিয়ের পর জর্জিয়াকে ডিভোর্স দিলে মাসে দিতে হবে প্রায় ১ কোটি ৩৮ লক্ষ টাকা

  • 4:17 am - August 16, 2025
  • পঠিত হয়েছে:৯৩ বার
রোনালদো ও জর্জিয়ার ডিভোর্স চুক্তি কোটি টাকার উপরে। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৬ আগস্ট-প্রায় এক দশক প্রেমের সম্পর্কে থাকার পর অবশেষে বিয়ের প্রস্তুতি নিচ্ছেন ফুটবল মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেজ। সম্প্রতি ডায়মন্ডের দামি আংটি দিয়ে বিয়ের প্রস্তাব দিয়েছেন রোনালদো। আর সেই প্রস্তাব আনন্দের সঙ্গে গ্রহণ করেছেন জর্জিনা।

তবে বিয়ের আগে আলোচনায় এসেছে তাদের গোপন একটি চুক্তি। যা আসলে বিচ্ছেদের শর্তাবলি নির্ধারণ করে। পর্তুগিজ ম্যাগাজিন টিভি গুইয়া জানিয়েছে, রোনালদো ও জর্জিনা প্রায় ১০ বছর ধরে একসঙ্গে আছেন এবং চার সন্তানের অভিভাবক। জর্জিনা প্রথমবার রোনালদোর সন্তানের মা হওয়ার সময়ই এই শর্তে দু’জন স্বাক্ষর করেছিলেন।

চুক্তি অনুযায়ী, যদি ভবিষ্যতে তাদের বিচ্ছেদ ঘটে, তবে আমৃত্যু জর্জিনার জন্য ভরণপোষণ দেবেন রোনালদো। মাসে প্রায় ১ লাখ ১৪ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ১ কোটি ৩৮ লাখ ৫৩ হাজার) পাবেন তিনি। এছাড়া রোনালদোর মাদ্রিদের লা ফিনকায় অবস্থিত বিলাসবহুল বাড়িটিও জর্জিনার থাকার জন্য নির্ধারিত থাকবে।

এ শর্তের উদ্দেশ্য— যাতে বিচ্ছেদের পরও সন্তানদের লালন-পালনে কোনো সমস্যা না হয়। রোনালদোর মেয়ে আলানা মার্টিনার জন্মের পর থেকেই এই চুক্তি কার্যকর হয়েছে বলে জানায় টিভি গুইয়া।

ম্যাগাজিনটির দাবি, বিচ্ছেদ হলে জর্জিনা রোনালদোর বিপুল সম্পদের একটি উল্লেখযোগ্য অংশের দাবিদার হবেন। বর্তমানে রোনালদোর সম্পদের পরিমাণ প্রায় ৬৭১ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৮ হাজার ১৫৬ কোটি)। ফলে বিয়ের পর কোনো কারণে সম্পর্কের ইতি ঘটলে আর্থিকভাবে জর্জিনার প্রাপ্তি হবে বিশাল অঙ্কের।

এই শাখার আরও খবর

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

যুদ্ধের নিয়ম বদলে গেছে: ইরানি অধ্যাপক

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানি জাহাজে হামলা অব্যাহত থাকলে তেহরানের পক্ষ থেকে আরও বড় ধরনের পাল্টা জবাব আসতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অধ্যাপক মোস্তাফা খোশচেশম।…

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au