সর্বশেষ

নেইমারের বাড়িতে বাংলা গান

  • 5:09 am - August 16, 2025
  • পঠিত হয়েছে:৮৮ বার
নেইমার ও অ্যাশেজ ব্যান্ডের ভোকাল জুনায়েদ ইভান। ছবি : সংগৃহীত

মেলবোর্ন ১৬ আগস্ট-বাংলা ব্যান্ডসংগীতে অ্যাশেজ নামটা বর্তমানে অন্যতম জনপ্রিয়। ব্যান্ডটির ভোকাল জুনায়েদ ইভানের জন্মদিন। সামাজিক যোগাযোগমাধ্যমে দিনভর শুভেচ্ছা আর ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। তবে সবকিছুকে ছাপিয়ে গেছে একটি বিশেষ ভিডিও—যা এসেছে সুদূর ব্রাজিল থেকে!

জন্মদিনের বিশেষ এই দিনে ব্রাজিলিয়ান ফুটবল সুপারস্টার নেইমারের নিজ বাড়ির সুইমিংপুল–এর পাশে বড় পর্দায় বাজতে দেখা গেল অ্যাশেজের আলোচিত গান ‘তামাক পাতা’। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন নেইমারের বাবার ম্যানেজার ও পারিবারিক ঘনিষ্ঠ রবিন মিয়া। ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন ইভানের জন্মদিনের শুভেচ্ছা।

ভিডিওটি শেয়ার করে ইভান নিজেও আনন্দ প্রকাশ করে লিখেছেন, ‘নেইমারের বাসার বড় পর্দায় অ্যাশেজ–এর গান দেখে বেশ ভালো লাগছে। পরে মন্তব্যে রবিন মিয়াকে উদ্দেশ করে যোগ করেন—ভালোবাসি ভাই! আপনি সুন্দর।

ইতোমধ্যেই ভিডিওটি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অনেকে মজা করে লিখছেন, নেইমারের বাড়িতে যদি অ্যাশেজ চলে, তাহলে আমাদের প্লেলিস্ট তো ঠিক পথেই আছে!

জন্মদিনের আনন্দের মাঝেও ইভান ভুলে যাননি তার সামাজিক দায়িত্ব। জন্মদিনের আগের দিন এক পোস্টে তিনি জানান—প্রতিবছরের মতো এবারও একজন অসুস্থ ও অসহায় মানুষের চিকিৎসার দায়িত্ব নিয়ে দিনটি উদযাপন করবেন।

বাংলা ব্যান্ডসংগীতের জন্য এটি নিঃসন্দেহে গর্বের মুহূর্ত—যে মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ফুটবলতারকার বাড়িতে বাজছে বাংলাদেশের গান। আর ইভানের মানবিক প্রত্যয়ে দিনটি হয়ে উঠেছে আরও অর্থবহ।

এই শাখার আরও খবর

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

যুদ্ধের নিয়ম বদলে গেছে: ইরানি অধ্যাপক

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানি জাহাজে হামলা অব্যাহত থাকলে তেহরানের পক্ষ থেকে আরও বড় ধরনের পাল্টা জবাব আসতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অধ্যাপক মোস্তাফা খোশচেশম।…

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au