নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ
ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…
মেলবোর্ন ১৬ আগস্ট-গত বছরের ৫ আগস্টের পর থেকে রাজনৈতিক পরিস্থিতির কারণে বাংলাদেশ আসতে পারছেন না সাকিব আল হাসান। বিদেশের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে সময় কাটছে তার। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর নিউইয়র্কের স্থানীয় কিছু ম্যাচে তাকে দেখা গেছে অপেশাদার ক্রিকেটারদের সঙ্গে খেলতে। আন্তর্জাতিক অঙ্গনে তিনি এখনো পুরোপুরি পেশাদার ক্রিকেটার।
যদিও এবারই প্রথম সাকিব যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে খেলতে যাচ্ছেন। টি২০ ফরম্যাটের ঘরোয়া প্রতিযোগিতাটি আইসিসির আনুষ্ঠানিক অনুমোদন পায়নি। তবে এটি মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) একটি উন্নয়নমূলক ধাপ হিসেবে বিবেচিত হয়। ২০২৩ সাল থেকে আইসিসি এই লিগকে উন্নয়ন পরিকল্পনায় অন্তর্ভুক্ত করার বিষয়টি পর্যালোচনায় রেখেছে।
বাংলাদেশি মালিকানাধীন আটলান্টা ফায়ার্স সাকিবকে দলে নিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে তিনি ওয়াইল্ড কার্ড সুবিধায় বিদেশি কোটায় খেলবেন। একই কোটায় আগে বাংলাদেশি অলরাউন্ডার নাসির হোসেনও খেলেছেন।
উল্লেখ্য, সপরিবারে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব। তার স্ত্রী যুক্তরাষ্ট্রের নাগরিক হলেও তিনি এখনো মার্কিন নাগরিকত্ব নেননি। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) খেলার পর অবসর সময়ে এবার মাইনর লিগের মঞ্চে নামবেন সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au