সর্বশেষ

জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড

  • 4:27 pm - August 16, 2025
  • পঠিত হয়েছে:১৫২ বার
লিটন, সৌম্যদের সাথে পাওয়ার হিটিং কোচ। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৬ আগস্ট-প্রাথমিক দলের বেশ কয়েকজন ক্রিকেটার ‘এ’ দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে থাকায় সবাইকে একসঙ্গে পেলেন না পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। নুরুল হাসান সোহানদের ছাড়াই ব্যাটিংয়ের এ বিশেষ কৌশল জাতীয় দলের ক্রিকেটারদের শেখাতে শুরু করেছেন তিনি। প্রধান কোচ ফিল সিমন্সের নেতৃত্বে বাকি কোচিং স্টাফরাও মিরপুরের রুদ্ধদ্বার অনুশীলনে উডের ছাত্র বনে গিয়েছিলেন। কারণ উড চলে যাওয়ার পর পাওয়ার হিটিংয়ের পাঠ দেবেন তারাই।

রুদ্ধদ্বার অনুশীলন সিমন্সের খুব পছন্দ। জাতীয় দলের কোচ হওয়ার পর থেকে মিরপুরের বেশির ভাগ সেশন সাংবাদিকদের দেখতে দেওয়া হয়নি। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের স্কিল ট্রেনিংয়ের শুরুতেও পুরোনো কৌশল নিয়েছেন তিনি। উডের পাওয়ার হিটিং ক্লাসকে গোপন রাখতে চান তিনি।

যদিও তাঁর এই কৌশল খুব বেশি কাজে দেয়নি। শ্রীলঙ্কা আর পাকিস্তানের বিপক্ষে চারটি টি-২০ ও একটি ওয়ানডে ছাড়া এ বছর তেমন সাফল্য নেই। আশা করা হচ্ছে, লিটনরা পাওয়ার হিটিং শিখে ভালো খেলবেন নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপে। সিমন্সের চাওয়াতেই এই পাওয়ার হিটিং কোচকে এনেছে বিসিবি। নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজ পর্যন্ত দলের সঙ্গে কাজ করবেন উড। ৩ সেপ্টেম্বর ইংল্যান্ড ফিরে যাবেন তিনি।

এই শাখার আরও খবর

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

যুদ্ধের নিয়ম বদলে গেছে: ইরানি অধ্যাপক

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানি জাহাজে হামলা অব্যাহত থাকলে তেহরানের পক্ষ থেকে আরও বড় ধরনের পাল্টা জবাব আসতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অধ্যাপক মোস্তাফা খোশচেশম।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au