সর্বশেষ

ম্যাক্সওয়েল শোতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অস্ট্রেলিয়ার সিরিজ জয়

  • 5:08 am - August 17, 2025
  • পঠিত হয়েছে:১২৫ বার
ম্যাক্সওয়েলের ব্যাটে চড়ে অজিদের সিরিজ জয়৷ ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৭ আগস্ট-কেয়ার্নসে সিরিজের তৃতীয় ও শেষ টি–২০ আন্তর্জাতিক ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েলের দুর্দান্ত ফিনিশিং এর বদৌলতে রোমাঞ্চকর দুই উইকেটের জয় তুলে নিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। মাত্র দুই ওভার আগে অবধি যেখানে ম্যাচ ছিল দুই দিকেই যাওয়ার মতো, সেখানে ঠাণ্ডা মাথায় ৩৬ বলে অপরাজিত ৬২ রানের ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে টানা সপ্তম দ্বিপাক্ষিক টি–২০ সিরিজ জয়ের স্বাদ দিলেন ‘দ্য বিগ শো’।

১৭৩ রানের লক্ষ্যে নেমে মিচেল মার্শ ও ট্রাভিস হেডের দারুণ শুরুতে ৭ ওভারেই স্কোরবোর্ডে উঠে যায় ৬৪ রান। অধিনায়ক মার্শ ৩৫ বলে তুলে নেন ফিফটি, যা ছিল তার গত ১৯ টি–২০ ইনিংসে প্রথম হাফসেঞ্চুরি। তবে সেখান থেকেই নাটকীয়ভাবে ভেঙে পড়ে অস্ট্রেলিয়ার ইনিংস। মার্করামের ঘূর্ণিতে হেড ফিরে গেলে পরের ওভারেই ইংলিশকে ফেরান করবিন বশ। এরপর মাপাখা এক ওভারেই মার্শ ও ক্যামেরন গ্রিনকে আউট করলে মাত্র ১৮ বলে ২২ রান খুইয়ে ১২২/৬-এ পড়ে যায় অস্ট্রেলিয়া।

সেখান থেকে একাই ম্যাচ টেনে নেন ম্যাক্সওয়েল। শেষ তিন ওভারে ২৭ রান লাগলেও কাগিসো রাবাডার শেষ ওভারেই ১৫ রান তুলে সমীকরণ সহজ করে দেন তিনি। শেষ ওভারে ৯ রান দরকার, লুঙ্গি এনগিডির প্রথম দুই বলে টানা চার মেরে ম্যাচটাকে অস্ট্রেলিয়ার দিকে নিয়ে যান ম্যাক্সওয়েল। শেষমেশ এক বল বাকি থাকতে রিভার্স-হুক করে জয় নিশ্চিত করেন এই হার্ডহিটার।

এর আগে ব্যাটিংয়ে নেমে দক্ষিণ আফ্রিকা ধীরে শুরু করলেও ডেওয়াল্ড ব্রেভিস ও ট্রিস্টান স্টাবসের ২৯ বলে ৬১ রানের জুটি তাদের টেনে দেয় লড়াইয়ের মতো স্কোরে। ব্রেভিস মাত্র ২২ বলে ফিফটি তুললেও ম্যাক্সওয়লের অসাধারণ ক্যাচে থামেন ৫৩ রানে। নাথান এলিস ৩টি ও অ্যাডাম জাম্পা ২টি উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার রানের গতি থামান।

শেষ তিন টি–২০ ফাইনালের মতো এবারও শেষ ওভারে হেরে সিরিজ হাতছাড়া করল দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে চাপের ম্যাচে আবারও মাথা ঠান্ডা রেখে ম্যাচ শেষ করার সামর্থ্য দেখিয়ে দিলেন গ্লেন ম্যাক্সওয়েল।

স্কোর সংক্ষেপ
দক্ষিণ আফ্রিকা: ১৭২/৭ (ব্রেভিস ৫৩, এলিস ৩-৩১)

অস্ট্রেলিয়া: ১৭৩/৮ (ম্যাক্সওয়েল ৬২*, মার্শ ৫৪, বশ ৩-২৬)

ফল: অস্ট্রেলিয়া ২ উইকেটে জয় পায় এবং সিরিজ ২–১ ব্যবধানে জিতে নেয়।

এই শাখার আরও খবর

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au