সর্বশেষ

ইনজুরি থেকে ফিরে ইন্টার মায়ামিকে জেতালেন মেসি

  • 6:09 pm - August 17, 2025
  • পঠিত হয়েছে:১২৩ বার
মেসির গোলে মায়ামির জয়। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৭ আগস্ট-ইনজুরি থেকে ফিরেই জ্বলে উঠলেন লিওনেল মেসি। বদলি নামার পর গোল আর অ্যাসিস্টে জেতালেন ইন্টার মায়ামিকে।

ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে মেজর লিগ সকারের বর্তমান চ্যাম্পিয়ন এলএ গ্যালাক্সিকে ৩–১ গোলে হারিয়েছে মায়ামি।

৩৮ বছর বয়সী আর্জেন্টাইন সুপারস্টার গত ২ আগস্ট নেকাসার বিপক্ষে লিগস কাপের ম্যাচে হ্যামস্ট্রিংয়ের হালকা চোটে পড়েছিলেন।

সেই কারণে তিনি পুমাস উনাম ও অরল্যান্ডো সিটির বিপক্ষে খেলতে পারেননি।
কোচ হাভিয়ের মাচেরানোর ভাষায়, খুব ছোট একটা সমস্যা ছিল।

কয়েকদিন অনুশীলন করেছে, ম্যাচে নামার পর ধীরে ধীরে আরও স্বচ্ছন্দ হয়েছে।
তিনি আরও বলেন, লিও সব ম্যাচ খেলতে চায়।

আমরা তাকে ধীরে নিতে বলি, কিন্তু সে নিজেকে সবচেয়ে ভালো জানে। এদিন কেবল কিছু মিনিট দেওয়ার পরিকল্পনা ছিল, যাতে বুধবারের আগে ভালোভাবে ম্যাচ ফিট হয়ে ওঠে।
প্রথমার্ধে জর্দি আলবার গোলে এগিয়ে যায় মায়ামি, তবে ৫৯ মিনিটে সমতা ফেরান গ্যালাক্সির জোসেফ পেইন্টসিল। ৮৪ মিনিটে বদলি হিসেবে নামা মেসি দুর্দান্ত এক বাঁ পায়ের শটে গোল করে দলকে আবার এগিয়ে দেন। শেষ মুহূর্তে লুইস সুয়ারেসকে অ্যাসিস্ট দিয়ে নিশ্চিত করেন ৩–১ ব্যবধানের জয়।

মেজর লিগে গত মৌসুমের সেরা খেলোয়াড় মেসি এ পর্যন্ত এবারের মৌসুমে ১৯ ম্যাচে ১৯ গোল ও ১০টি অ্যাসিস্ট করেছেন। তার দল এখন পূর্বাঞ্চলীয় কনফারেন্সে চতুর্থ স্থানে, শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে আছে, তবে হাতে আছে তিনটি ম্যাচ।

আগামী বুধবার লিগস কাপের কোয়ার্টার ফাইনালে টাইগ্রেসের মুখোমুখি হবে মায়ামি।

এই শাখার আরও খবর

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au