সর্বশেষ

পার্থের কাছে পাত্তায় পায়নি বাংলাদেশ এ দল

  • 5:22 am - August 18, 2025
  • পঠিত হয়েছে:১০০ বার
অস্ট্রেলিয়ার রাজ্য দলের বিপক্ষে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ এ দল। ছবি: সংগৃহীত 

মেলবোর্ন ১৮ আগস্ট- বাংলাদেশ ‘এ’ দলের একাদশে ৯ জন ক্রিকেটারেরই আন্তর্জাতিক অভিজ্ঞতা রয়েছে। এছাড়া কয়েকজন জাতীয় দলের নিয়মিত মুখ। অন্যদিকে পার্থ স্কর্চার্স একাডেমির একাদশে পাঁচ ক্রিকেটারের স্বীকৃত টি-টোয়েন্টিতেও অভিষেক হয়নি এখনও। কিন্তু ডারউইনের মারারা ওভালে নামের সেই ব্যবধান প্রতিফলিত হয়নি মাঠে। উল্টো উঠতি ক্রিকেটারদের স্কর্চার্স একাডেমিই ৫ উইকেটের জয় তুলে নিয়েছে শক্তিশালী বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে। টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে ব্যাটিংয়ে দারুণ ব্যর্থ হয় সোহানের দল। টসে জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে কোনোরকমে ১২৩ রানে থামে তাদের ইনিংস।

আফিফ হোসেন একাই ছিলেন লড়াইয়ে। ৪৯ বলে অপরাজিত ৪২ রান করেন তিনি।

দশ নম্বরে নেমে রকিবুল হাসান খেলেন ১৬ রানের ইনিংস, শেষ ওভারে ছক্কার জোড়া মেরে দলের রান একশ পেরোনোর পথ করে দেন তিনিই।
ওপেনার নাঈম শেখ (৫), সাইফ হাসান (১) আর জিসান আলম (৯) ফেরেন দ্রুত। পাওয়ার প্লেতে স্কোরবোর্ডে ওঠে মাত্র ২৯ রান। ব্যর্থ হন অঙ্কন (৬), অধিনায়ক সোহান (১৪) আর তোফায়েল (১)। আফিফ এক প্রান্তে টিকে থাকলেও ইনিংসে গতি আনতে পারেননি। শেষ দিকে মৃত্যুঞ্জয় ও নাঈম হাসানকে পরপর দুই বলে ফিরিয়ে দেন ব্রাইস জ্যাকসন। রকিবুলের ব্যাটে শেষ ওভারে আসে ২০ রান, তাতেই স্কোর পৌঁছায় ১২৩–এ।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে স্কর্চার্স একাডেমি শুরু করে আক্রমণাত্মক ভঙ্গিতে। প্রথম ওভারেই আসে ১১ রান, দ্বিতীয় বলে ছক্কা। যদিও শুরুতে দুই উইকেট তুলে কিছুটা আশার আলো জাগায় বাংলাদেশ। জেডেন গুডউইন (১৭), অধিনায়ক স্যাম ফ্যানিং ও নিক হবসন দ্রুত বিদায় নিলে চাপ তৈরি হয়। তবে টিগ ওয়াইলি খেলেন ৩১ রানের ইনিংস। ৮১ রানে ৫ উইকেট হারালেও ষষ্ঠ উইকেটে জোয়েল কার্টিস (৩৪ বলে অপরাজিত ৪৪) ও ম্যাথু স্পুর্স (২৪*) দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ১৮ ওভারে।

এ নিয়ে টপ এন্ড সিরিজে তিন ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলের দ্বিতীয় পরাজয় এটি। আগামী মঙ্গলবার নর্দান টেরিটরি স্ট্রাইকের বিপক্ষে নামবে সোহানের দল

এই শাখার আরও খবর

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au