সর্বশেষ

বাদ সোহান, সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ এ দলের অধিনায়ক অঙ্কন

  • 5:30 am - August 18, 2025
  • পঠিত হয়েছে:৯৫ বার
লাল বলের ক্রিকেটে বাংলাদেশ এ দলের অধিনায়ক অঙ্কন। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৮ আগস্ট- অস্ট্রেলিয়া সফরে আসন্ন চারদিনের ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্ব দেবেন মাহিদুল ইসলাম অঙ্কন। টেস্ট দলে জায়গা হারানো কয়েকজন ক্রিকেটারের সঙ্গে উঠতি পারফর্মাররাও সুযোগ পেয়েছেন এই দলে।

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দেওয়া নুরুল হাসান সোহান দেশে ফিরবেন টুর্নামেন্ট শেষে। এতে ইঙ্গিত মিলছে, কিপার-ব্যাটসম্যানকে দেখা যেতে পারে নেদারল্যান্ডস সিরিজ ও এশিয়া কাপে জাতীয় দলের জার্সিতে।

দলে জায়গা পেয়েছেন টেস্ট দলের সাবেক নিয়মিত ওপেনার মাহমুদুল হাসান জয়। টানা ১৭ ইনিংসে ফিফটি না পাওয়ায় টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন তিনি।

এই সফরে ফেরার দাবি জানানোর সুযোগ পাচ্ছেন সাইফ হাসান, শাহাদাত হোসেন ও ইয়াসির আলি চৌধুরীর মতো ক্রিকেটাররা। সবশেষ শ্রীলঙ্কা সফরে দুটি টেস্ট খেলা অফ স্পিনার নাঈম হাসান ও পেসার হাসান মাহমুদও রয়েছেন এই দলে।

ঘরোয়া ক্রিকেটে নজরকাড়া পারফরম্যান্সে সুযোগ পেয়েছেন অমিত হাসান। নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে আগের সিরিজেও ছিলেন এই ব্যাটার। গত জাতীয় লিগে ৫৬৩ রান করে আলোচনায় আসা ইফতিখার হোসেন ইফতি এবার প্রথমবারের মতো ডাক পেয়েছেন ‘এ’ দলে। বাঁহাতি স্পিনার হাসান মুরাদও জায়গা পেয়েছেন তার সাম্প্রতিক সাফল্যের সুবাদে।

চোট কাটিয়ে দীর্ঘদিন পর ক্রিকেটে ফিরছেন পেসার মুশফিক হাসান। আরেক পেসার এনামুল হক নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে একটি চারদিনের ম্যাচ খেলার পর আবারও সুযোগ পেয়েছেন।

টপ এন্ড টি-টোয়েন্টি শেষে ২৮ আগস্ট ডারউইনে শুরু হবে চারদিনের এই ম্যাচ। প্রতিপক্ষ সাউথ অস্ট্রেলিয়া।

বাংলাদেশ ‘এ’ দল: মাহিদুল ইসলাম অঙ্কন (অধিনায়ক), সাইফ হাসান, ইফতিখার হোসেন ইফতি, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন, অমিত হাসান, ইয়াসির আলি চৌধুরি, রকিবুল হাসান, নাঈম হাসান, হাসান মুরাদ, রিপন মন্ডল, মুশফিক হাসান, এনামুল হক, হাসান মাহমুদ।

এই শাখার আরও খবর

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au