সর্বশেষ

বিসিবিতে যোগ দিচ্ছেন সাবেক আইসিসি অ্যান্টি করাপশন ইউনিটের ম্যানেজার

  • 3:35 pm - August 18, 2025
  • পঠিত হয়েছে:৯৯ বার
বিসিবিতে আজ যোগ দিবেন অ্যালেক্স মার্শাল। ছবি: সংগৃহীত 

মেলবোর্ন ১৮ আগস্ট- দেশের ক্রিকেটকে দুর্নীতি মুক্ত রাখতে কাজ করে আসছে বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট। তবুও ফিক্সিং ও অনৈতিক কর্মকান্ড চলছে। এসব থামাতে নতুন করে বিসিবি নিজেদের অ্যান্টি করাপশন ইউনিটে নিয়োগ দিয়েছে আইসিসির সাবেক অ্যান্টি করাপশন ইউনিটের ম্যানেজার অ্যালেক্স মার্শালকে।

সবশেষ বিসিবির বোর্ড মিটিং শেষে এই বিষয়টি নিশ্চিত করেছিলেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। বিসিবি সাবেক এই আইসিসির কর্মকর্তার অভিজ্ঞতা নিজেদের কাজে লাগাতে চায়। বিশেষ করে ঘরোয়া টুর্নামেন্টগুলোতে দুর্নীতি ঠেকানো কঠিন হয়ে যায় বিসিবির।

এ কারণেই তার নিয়োগ দিয়েছে বিসিবি।

মূলত অ্যান্টি করাপশন কনসালটেন্ট হিসেবে নিয়োগ পাওয়া অ্যালেক্স মার্শাল বিসিবির দুর্নীতি দমন ইউনিটকে ঢেলে সাজাতে কাজ করবেন। আজ সোমবার বাংলাদেশে এসে ক্রিকেটার, কোচ, টিম ম্যানেজমেন্টের পাশাপাশি আকুর বর্তমান কর্মকর্তাদের সঙ্গে কয়েক দফায় ওয়ার্কশপ করবেন।

এছাড়া অতীতে আকু কীভাবে কাজ করেছে সে বিষয়েও ধারণা নেওয়ার কথা রয়েছে তার।

বিসিবি পরিচালক মিঠু এই বিষয়ে বলেছিলেন, আমাদের অ্যান্টি করাপশন ইউনিটকে আরও ভালো করার জন্য আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটের সাবেক জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শালকে আমরা নিয়োগ দিচ্ছি। আমরা মনে করি আমাদের আকসুর ইউনিটকে আরও ভালো করা উচিত।

স্থানীয় টুর্নামেন্টে আমরা যা মোকাবেলা করেছি তাদের সবার চাওয়া ছিল এই বিভাগকে ভালোভাবে গড়ে তোলা। এজন্য আমরা তাকে পরামর্শক হিসেবে নিয়োগ দিচ্ছি।

উল্লেখ্য মার্শাল যুক্তরাজ্যের পুলিশ বাহিনীতে দীর্ঘদিন কাজ করেছেন। ২০১৭ সালে আইসিসির অ্যান্টি-করাপশন ইউনিটের জেনারেল ম্যানেজার পদে যোগ দেন। আইন প্রয়োগ ও অপরাধ দমন বিষয়ে তার অভিজ্ঞতা ক্রিকেট প্রশাসনে নতুন মাত্রা যোগ করে।

এই শাখার আরও খবর

পুরনো উইকিতে হাজারো এআই এজেন্টের গোপন যোগাযোগ

জার্মানির প্রায় ২৫ বছরের পুরনো একটি প্রোগ্রামিং উইকি হঠাৎ করেই হাজারো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের যোগাযোগকেন্দ্রে পরিণত হয়েছিল। ২০২৬ সালের মে থেকে জুনের শেষ…

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au