সর্বশেষ

বিশ্বকাপের শেষ দুই প্রস্তুতি ম্যাচের জন্য আর্জেন্টিনা দল ঘোষণা

  • 4:57 am - August 19, 2025
  • পঠিত হয়েছে:১১২ বার
চমক দিয়েই আর্জেন্টিনা দল ঘোষণা৷ ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৯ আগস্ট-ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচের জন্য আর্জেন্টিনার প্রাথমিক দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। প্রত্যাশিতভাবেই জায়গা পেয়েছেন লিওনেল মেসি। তবে সবচেয়ে বড় চমক এসেছে ব্রাজিলের পালমেইরাসের ফরোয়ার্ড হোসে ম্যানুয়েল লোপেজকে নিয়ে, যিনি প্রথমবারের মতো ডাক পেয়েছেন আলবিসেলেস্তে শিবিরে।

৪ সেপ্টেম্বর বুয়েনস আয়ার্সে ভেনেজুয়েলার বিপক্ষে এবং ৯ সেপ্টেম্বর গায়াকিলে ইকুয়েডরের বিপক্ষে খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। তবে নিষেধাজ্ঞার কারণে অনুপস্থিত থাকছেন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। তার জায়গায় দলে ঢুকেছেন পোর্তোর অ্যালান ভারেলা।

২৪ বছর বয়সী লোপেজ এই মৌসুমে পালমেইরাসের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে নজর কেড়েছেন। ৪২ ম্যাচে করেছেন ১৫ গোল। তাঁর জায়গায় আগের দলে থাকা লাজিওর ফরোয়ার্ড ভ্যালেন্তিন কাস্তেলানোস বাদ পড়েছেন।

এছাড়া দলে ফিরেছেন ইনজুরি কাটিয়ে ওঠা ভ্যালেন্তিন কারবোনি। গত বছর মারাত্মক হাঁটুর চোটে পড়ে দীর্ঘ সময় বাইরে থাকার পর সম্প্রতি জেনোয়ার হয়ে দুর্দান্ত এক গোল করে আবার আলোচনায় আসেন তিনি। পাশাপাশি ফিরে এসেছেন রিভার প্লেটের গঞ্জালো মন্টিয়েল ও মার্কোস আকুনা।

প্রাথমিক দলে এসেছে আরও কিছু পরিবর্তন। বোর্নমাউথের হুলিও সোলের, ম্যানচেস্টার সিটির তরুণ প্রতিভা ক্লদিও এচেভেরি ও জেনোয়ার ভ্যালেন্তিন কারবোনি জায়গা পেয়েছেন। আরেকজন বড় নাম ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো—রিয়াল মাদ্রিদের নতুন সাইনিং, যিনি সম্প্রতি আর্জেন্টিনার হয়ে রেকর্ড গড়েছিলেন চিলির বিপক্ষে।

আর্জেন্টিনার প্রাথমিক দল (বাছাইপর্ব)

গোলরক্ষক:
এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), জেরোনিমো রুলি (মার্সেই), ওয়াল্টার বেনিতেজ (ক্রিস্টাল প্যালেস)

ডিফেন্ডার:
নাহুয়েল মোলিনা (অ্যাটলেটিকো মাদ্রিদ), ক্রিস্টিয়ান রোমেরো (টটেনহ্যাম), লেওনার্দো বালের্দি (মার্সেই), হুয়ান ফোইথ (ভিয়ারিয়াল), নিকোলাস ওটামেন্ডি (বেনফিকা), ফাকুন্ডো মেদিনা (মার্সেই), নিকোলাস টালিয়াফিকো (লিয়ঁ), গঞ্জালো মন্টিয়েল (রিভার প্লেট), মার্কোস আকুনা (রিভার প্লেট), হুলিও সোলের (বোর্নমাউথ)

মিডফিল্ডার:
লিয়ান্দ্রো পারেদেস (বোকা জুনিয়র্স), রদ্রিগো দে পল (ইন্টার মায়ামি), এক্সিকিয়েল পালাসিওস (লেভারকুজেন), অ্যালান ভারেলা (পোর্তো), আলেক্সিস ম্যাক অ্যালিস্টার (লিভারপুল), জিওভানি লো চেলসো (রিয়াল বেতিস), জিউলিয়ানো সিমিওনে (অ্যাটলেটিকো মাদ্রিদ), থিয়াগো আলমাদা (অ্যাটলেটিকো মাদ্রিদ), ক্লদিও এচেভেরি (ম্যানচেস্টার সিটি), ভ্যালেন্তিন কারবোনি (জেনোয়া)

ফরোয়ার্ড:

হোসে ম্যানুয়েল লোপেজ (পালমেইরাস), নিকোলাস গনজালেস (জুভেন্টাস), লিওনেল মেসি (ইন্টার মায়ামি), নিকোলাস পাজ, জুলিয়ান আলভারেজ (অ্যাটলেটিকো মাদ্রিদ), লাওতারো মার্টিনেজ (ইন্টার মিলান), ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো (রিয়াল মাদ্রিদ), অ্যাঞ্জেল কোরেয়া (টাইগ্রেস – মেক্সিকো)

এই শাখার আরও খবর

পুরনো উইকিতে হাজারো এআই এজেন্টের গোপন যোগাযোগ

জার্মানির প্রায় ২৫ বছরের পুরনো একটি প্রোগ্রামিং উইকি হঠাৎ করেই হাজারো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের যোগাযোগকেন্দ্রে পরিণত হয়েছিল। ২০২৬ সালের মে থেকে জুনের শেষ…

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au