সর্বশেষ

এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষণা

  • 2:46 am - August 20, 2025
  • পঠিত হয়েছে:৬৫ বার
থাকছেন জাসপ্রীত বুমরাও। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২০ আগস্ট-সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য আসন্ন এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। দলটির অধিনায়কত্ব করবেন টি–টোয়েন্টি স্পেশালিস্ট সূর্যকুমার যাদব। লক্ষ্য একটাই, রেকর্ড নবমবারের মতো শিরোপা জয়।

সবচেয়ে বড় খবর হলো জাসপ্রিত বুমরাহর প্রত্যাবর্তন। গত বছরের টি–টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে সাদা বলের ক্রিকেটে দেখা যায়নি তাকে। টেস্টে নিয়মিত খেললেও সীমিত ওভারের ক্রিকেট থেকে বিশ্রামে ছিলেন এবং চোটের কারণে মিস করেছেন আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিও। এবার তিনি ফিরছেন পুরো ফিটনেস নিয়েই।

দলে এসেছে বেশ কিছু পরিবর্তন। তরুণ ব্যাটসম্যান অভিষেক শর্মা, তিলক ভার্মা ও রিংকু সিং—এই ত্রয়ী গত এক বছরে দারুণ ফর্মে থাকায় নির্বাচকদের আস্থা পেয়েছেন। তাদের পাশে থাকছেন অভিজ্ঞ সূর্যকুমার যাদব এবং প্রায় দেড় বছর পর দলে ফিরছেন শুভমন গিল। যিনি শেষবার ভারতের হয়ে খেলেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে।

উইকেটকিপার হিসেবে প্রথম পছন্দ সঞ্জু স্যামসন। অভিষেক শর্মার সঙ্গে তার গত এক বছরের জুটি ব্যাটিং অর্ডারে নতুন মাত্রা যোগ করেছে। ব্যাকআপ হিসেবে থাকছেন জিতেশ শর্মা। প্রায় এক বছরের বেশি সময় পর এই দুইজনই ফিরলেন জাতীয় দলে।

হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেল থাকছেন দলের প্রধান দুই অলরাউন্ডার হিসেবে। দু’জনই ভারতের বিশ্বকাপ ও চ্যাম্পিয়নস ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। এদের সঙ্গে থাকবেন শিভম দুবে, যিনি ব্যাট–বল দুই বিভাগেই বাড়তি সুবিধা দিতে পারেন।

পেস আক্রমণে বুমরাহর সঙ্গে থাকবেন ২০২৪ সালের আইসিসি বর্ষসেরা টি–টোয়েন্টি ক্রিকেটার আর্শদীপ সিং ও নতুন মুখ হর্ষিত রানা। স্পিন বিভাগের ভরসাস্থলে থাকছেন বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব। সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশনে বরুণ চক্রবর্তীর সাফল্য আগেই নজর কেড়েছে। কুলদীপও ফিরছেন ২০২৪ বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবারের মতো।

ভারতের এশিয়া কাপ সূচি:
টুর্নামেন্ট শুরু হবে আগামী ৯ সেপ্টেম্বর। ১০ সেপ্টেম্বর স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে ভারত। এরপর ১৪ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ও ১৯ সেপ্টেম্বর ওমানের বিপক্ষে লড়বে তারা।

সুপার ফোর ম্যাচগুলো হবে ২০–২৬ সেপ্টেম্বর আবুধাবি ও দুবাইয়ে। আর ফাইনাল ম্যাচ বসবে ২৮ সেপ্টেম্বর, দুবাইয়ে।

ভারতের এশিয়া কাপ স্কোয়াড:
সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমন গিল, অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, জিতেশ শর্মা, অক্ষর প্যাটেল, জসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন, হর্ষিত রানা ও রিংকু সিং।

রিজার্ভ: প্রসিদ্ধ কৃষ্ণা, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল ও যশস্বী জয়সওয়াল।

এই শাখার আরও খবর

রাশিয়ায় তুষারধসে নিহত ১১ পর্বতারোহী

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বাল্কারিয়া অঞ্চলে ভয়াবহ তুষারধসে অন্তত ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় জরুরি পরিষেবা। রোববার…

পুরনো উইকিতে হাজারো এআই এজেন্টের গোপন যোগাযোগ

জার্মানির প্রায় ২৫ বছরের পুরনো একটি প্রোগ্রামিং উইকি হঠাৎ করেই হাজারো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের যোগাযোগকেন্দ্রে পরিণত হয়েছিল। ২০২৬ সালের মে থেকে জুনের শেষ…

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au