বিনোদন

অনলাইনে স্বীকৃতি খোঁজা বন্ধ করতে অনুরোধ ঐশ্বরিয়ার

  • 2:41 pm - August 20, 2025
  • পঠিত হয়েছে:৮৫ বার

বলিউড সেনসেশন ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন সম্প্রতি একটি প্রসাধনী ব্র্যান্ডের ‘লেসনস অব ওর্থ’ সিরিজের নতুন ভিডিওতে নানা বিষয়ে কথা বলেছেন। বর্তমান ইন্টারনেটের যুগে সোশ্যাল মিডিয়া মানুষের জীবনের নিত্যসঙ্গী। এখন মানুষের সামাজিক মর্যাদা নির্ধারিত হয় সামাজিক মাধ্যমে— ‘লাইক আর কমেন্ট’ মানুষের আত্মস্বীকৃত আত্মমর্যাদা গড়ে তোলে। তবে এসবের থেকে একেবারেই আলাদা রাই সুন্দরী।

ঐশ্বরিয়া বলেন, আত্মমর্যাদা নিজের ভেতরের বিষয়। তার আত্মসম্মান কোনোভাবেই সামাজিক মাধ্যমের সঙ্গে যুক্ত নয়। তিনি বলেন, সামাজিক মাধ্যম কীভাবে মানুষের আত্মমূল্যায়নকে প্রভাবিত করছে এবং তা ক্রমশই বেড়ে চলেছে। অনেকেই লাইক আর কমেন্টের ওপর ভরসা করে স্বীকৃতি পেতে চান। কিন্তু সত্যিকারের মূল্যবোধ অনলাইন অনুমোদনের ওপর নির্ভর করা উচিত নয়।

অভিনেত্রী বলেন, আমি অভিনেত্রী হিসেবে নয়, একজন মা হিসেবেও উদ্বেগ প্রকাশ করছি। সামাজিক মাধ্যম আর সামাজিক চাপের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। তরুণ-তরুণী থেকে শুরু করে প্রাপ্তবয়স্করাও এতে প্রভাবিত হন, যা একেবারেই গুরুতর উদ্বেগের বিষয়।

ঐশ্বরিয়া সবাইকে অনুরোধ করেছেন— অনলাইনে স্বীকৃতি খোঁজা বন্ধ করতে। অভিনেত্রী বলেন, আত্মসম্মান মানুষের ভেতর থেকেই আসে, বাইরে থেকে নয়। সচেতনভাবে নিজের ভেতরে উত্তর খুঁজে নিতে হবে।

দর্শকদের আশ্বস্ত করে অভিনেত্রী বলেন, ‘তোমরা এর যোগ্য’ এবং তা ভেতর থেকে বিশ্বাস করতে হবে।

অভিনেত্রীর এ বার্তা সামাজিক মাধ্যমে নেটিজেনদের মনে দারুণ সাড়া ফেলেছে। কেউ তাকে ‘কুইন’ আখ্যা দিয়েছেন, আবার কেউ তার সৌন্দর্যের প্রশংসাও করেছেন। এক নেটিজেন লিখেছেন—আমি চাই পৃথিবীর অর্ধেক মানুষও যদি তার কথাগুলো বুঝতে পারত। আরেক নেটিজেন লিখেছেন—খুব সুন্দর কথা বলা হয়েছে। আর সেটা এসেছে ঐশ্বরিয়ার মতো একজনের কাছ থেকে।

এই শাখার আরও খবর

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au