সর্বশেষ

আবারো বর্ষসেরা ফুটবলার মোহামেদ সালাহ

  • 3:52 pm - August 20, 2025
  • পঠিত হয়েছে:১২০ বার
আরো একটি মাইলফলক সালাহর মুকুটে। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২০ আগস্ট-প্রায় বিদায়ের পথে থাকা মোহামেদ সালাহ নাটকীয়ভাবে লিভারপুলের সঙ্গে নতুন চুক্তি করে। ২৯ গোল এবং আরও ১৮ অ্যাসিস্টে অবদান রেখে তিনি ক্লাবকে প্রিমিয়ার লিগ শিরোপা এনে দেন এবং তৃতীয়বারের মতো পিএফএ বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে তৃতীয়বারের এই পুরস্কার জিতলেন ৩৩ বছর বয়সী সালাহ।

ম্যানচেস্টারে এই পুরস্কার তুলে দেওয়া হয়। এর মধ্য দিয়ে সালাহ দুইবার করে পিএফএ পুরস্কার জেতা ক্রিশ্চিয়ানো রোনালদো, থিয়েরি অঁরি এবং গ্যারেথ বেলসহ ছয়জনকে ছাড়িয়ে গেলেন। এর আগে ২০১৮ ও ২০২২ সালে এই পুরস্কারের জন্য সর্বোচ্চ ভোট পেয়েছিলেন লিভারপুল ফরোয়ার্ড। প্রতিক্রিয়ায় ৩৩ বছর বয়সী সালাহ জানান, আমি নিজের দেখি তাকালাম এখন, মিশর থেকে এসে এক ব্যক্তি সর্বোচ্চ পর্যায়ের ফুটবল খেলে আজ ইতিহাস গড়ল। এটি এমন কিছু, যা আমাকে গর্বিত করেছে।

পিএফএ’র বর্ষসেরা একাদশেও আধিপত্য ইংলিশ চ্যাম্পিয়ন লিভারপুলের। আর্নে স্লটের দল থেকে পুরস্কার জিতলেন সালাহ, অ্যালেক্সিস ম্যাক-অ্যালিস্টার, ভার্জিল ভ্যান ডাইক ও রায়ান গ্রাভেনবার্চ। ২০১৭ সালের পর এই প্রথম ম্যানচেস্টার সিটির কোনো খেলোয়াড় পিএফএ’র বর্ষসেরা একাদশে জায়গা পায়নি। অবশ্য পেপ গার্দিওলার দলটি ভুলে যাওয়ার মতো মৌসুম কাটিয়েছে গতবার।

এদিকে, নারী ফুটবলে পিএফএ’র বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন আর্সেনালের স্প্যানিশ মিডফিল্ডার মারিওনা কালদেন্তি। গানারদের জার্সি গায়ে জড়িয়েই প্রথম মৌসুমে তিনি ১৯ গোল করেছেন। জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি, সেখানে অবশ্য হারিয়েছেন নিজের সাবেক ক্লাব বার্সেলোনাকে। স্পেনের হয়ে ইউরো চ্যাম্পিয়নশিপেও ফাইনালে উঠেছিলেন মারিওনা। তবে ইংল্যান্ডের বিপক্ষে তাদের জেতা হয়নি।

পুরুষ ফুটবলে অ্যাস্টন ভিলার মিডফিল্ডার মর্গান রজার্স এবং আর্সেনালের স্ট্রাইকার অলিভিয়া স্মিথ বর্ষসেরা উদীয়মান ফুটবলারের পুরস্কার পেয়েছেন। রজার্স গত মাসেই ২৩ বছর পূর্ণ করেছেন, এর আগে ইংল্যান্ড জাতীয় দলের এই ফুটবলার ভিলার হয়ে গত মৌসুযমে ৫৪ ম্যাচে করেন ১৪ গোল। অন্যদিকে ২১ বছর বয়সী স্মিথ নারী ফুটবলের দলবদলে সর্বোচ্চ দামে আর্সেনালে যোগ দিয়ে বিশ্বরেকর্ড গড়েন। লিভারপুল ছেড়ে যাওয়া কানাডিয়ান এই ফরোয়ার্ড ২০ ম্যাচে করেছিলেন ৭ গোল।

এই শাখার আরও খবর

রাশিয়ায় তুষারধসে নিহত ১১ পর্বতারোহী

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বাল্কারিয়া অঞ্চলে ভয়াবহ তুষারধসে অন্তত ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় জরুরি পরিষেবা। রোববার…

পুরনো উইকিতে হাজারো এআই এজেন্টের গোপন যোগাযোগ

জার্মানির প্রায় ২৫ বছরের পুরনো একটি প্রোগ্রামিং উইকি হঠাৎ করেই হাজারো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের যোগাযোগকেন্দ্রে পরিণত হয়েছিল। ২০২৬ সালের মে থেকে জুনের শেষ…

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au