লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত
পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…
আজ বুধবার (২০ আগস্ট) নিজের ফেসবুকে শেখ হাসিনার সঙ্গে হাস্যোজ্জ্বল একটি ছবি প্রকাশ করেছেন বাঁধন।
আওয়ামী লীগের কর্মীদের উদ্দেশে বাঁধন লেখেন, ‘এবার একটু মজার কথা বলি। আমি ওনার সঙ্গে হাসছিলাম বলে এই না যে আমি পরেরবার প্রধানমন্ত্রী হতে যাচ্ছি! আমার প্রিয় আওয়ামী লীগের সদস্যরা আপনারা এত ভয় পাচ্ছেন কেন? আমি কথা বলি- সত্যি কথা বলি। আমি আমার দেশের মানুষের পাশে আছি। তাহলে আপনারা আমার পেছনে লেগে আছেন কেন? আমি জানি, আপনারা আর কখনো রাজনীতিতে ফিরতে পারবেন না। কিন্তু এখনো মানবিক আচরণ করার সুযোগ আছে।’
সবশেষে বাঁধন লিখেছেন, ‘যেভাবে আপনারা আমাকে সোশ্যাল মিডিয়ায় আক্রমণ করেছেন, ঠিক সেভাবেই তো এই দেশের নারীদের সঙ্গে আচরণ করেন। যান, আপনারা জিতে গেছেন— অভিনন্দন! কিন্তু আমাকে আক্রমণ করা ছাড়া, এখন আর কী করছেন? আপনারা কি সিদ্ধান্ত নিয়েছেন, যার চরিত্র সবচেয়ে খারাপ সে-ই আপনাদের দল থেকে সংসদ সদস্য হবে। যদি কোনো দিন ক্ষমতায় আসেন।’
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au