বিনোদন

বাচ্চাটা কিন্তু মোর ইমপর্টেন্ট: অপু বিশ্বাস

  • 6:58 pm - August 20, 2025
  • পঠিত হয়েছে:১৫২ বার
সম্প্রতি যুক্তরাষ্ট্রে দেখা করেছেন শাকিব খান-শবনম বুবলী। এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেখাননি অপু বিশ্বাস। এক সাক্ষাৎকারে অপু জানিয়েছেন, তার অ্যাডমিনরা শাকিব-বুবলীর ছবি তাকে পাঠিয়েছিলো। তিনি দেখেছেন।

ছবিগুলো নিয়ে তার আহামরি কিছু বলার নেই। মূলত শাকিব খানকে ছোট করতে চাননি বলেই ওই ছবি নিয়ে কথা বলেননি অপু বিশ্বাস। 

অপু বিশ্বাস বলেন, ‘‘লাস্ট দেড় মাস আমি ফেসবুকে একদমই নেই। এসএসপি পরীক্ষার আগে খুব বেশি বান্ধবী বা আত্মীয়-স্বজনদের বাসায় ঘুরতে যাওয়াটা একটু বাঁধাগ্রস্ত মনে হয়, যখন একটা সময় আসে যে, আমাকে অনেক কাজ করতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে; তখন মনে হয় যে ফেসবুকটা আসলে বান্ধবীদের কাতারে পড়ে।

কি হয়েছিলো ওই সময়, ওইটা আমি ওই সময় দেখিনি। পরে আমার অ্যাডমিনরা কিছু পাঠিয়েছিলো এইগুলো আসলে ওইরকম আহামরি কিছু লাগে না।’’ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেত্রী বলেন, ‘‘আমি এখানে কাজ করতে এসেছি। কোনোকিছু নিয়ে অভদ্রতা হোক বা আমার ব্যক্তিত্বের বাইরে চলে যাক সেরকম কিছু করতে আসিনি।

কিছুটা সময় করা হয়ে গিয়েছিলো। আমি আসলে ওই দিন থেকেই এইসব এন্ড করে দিয়েছি।’’ 

সামাজিক মাধ্যমে অপু একটি পোস্ট দিলে বুবলী পাল্টা পোস্ট দেন আবার বুবলী কোনো পোস্ট দিলে অপু পাল্টা পোস্ট করেন। কিন্তু এবার অপুর নিরবতাকে তার ভক্তরা ভাবছেন, তিনি বুঝি হাল ছেড়ে দিয়েছেন।

এ প্রসঙ্গে অপু বলেন, ‘‘হাল ছেড়ে দেওয়া বা হাল ধরারতো কিছু নেই।

কষ্টের কিছু নাই। আমি কাজ করছি, কাজ করে যেতে হবে। আমি পনেরো জুন সবকিছু স্টপ আউট করে দিয়েছি। যেদিক থেকেই বলেন, বাচ্চাটা কিন্তু মোর ইমপর্টেন্ট। বাচ্চাটা অনেক বড় সেতুবন্ধন। চাইলেই যেকোনো সাইড থেকে কেউ অফ করতে পারবে না। ’’ 

অসুস্থ প্রতিযোগিতায় আর যেতে চান না অপু বিশ্বাস। তিনি বলেন, ‘‘আমার কাছে মনে হচ্ছে ওই মানুষটাকে (শাকিব খান) ছোট করা হচ্ছে। যে মানুষটাকে ছোট করার কথা আমি কখনও কামনা করি না।’’

অপু বিশ্বাস সার্জারি করেছেন কিনা জানতে চাইলে বলেন, ‘‘সার্জারি কথাটা ভুল। আমি যদি টানা বিশ দিন একটু বেশি খাবার খাই তাহলে মোটা হয়ে যাই, আবার যদি বিশ দিন ঠিকঠাক মেইনটেইন করি তাহলে আবার শুকিয়ে যাই।’’

এই শাখার আরও খবর

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au