সর্বশেষ

বিসিবির নির্বাচনে আর অংশ নিচ্ছেন না মাহবুবুল আনাম

  • 3:08 pm - August 21, 2025
  • পঠিত হয়েছে:১২৩ বার
বিসিবিতে থাকতে চান না মাহবুবুল আনাম। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২১ আগস্ট-মাহবুবুল আনাম- গত প্রায় ২৪ বছর এই একটি নামছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিচালিত হতে পারেনি। ২০০১ সাল থেকে বিসিবির প্রতিটি নির্বাচনে প্রার্থী ছিলেন তিনি। বিসিবির সব গুরুত্বপূর্ণ কার্যক্রমের সঙ্গেই জড়িত তিনি। এবারও বোর্ডের গ্রাউন্ডস কমিটি এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান মাহবুব আনাম।

বিসিবির সামনের যে নির্বাচন হবে, সেই নির্বাচনে এতদিন মাহবুব আনামকে ঘিরে প্যানেল তৈরির জোর গুঞ্জন শোনা যাচ্ছিলো। এমনকি প্রকারান্তরে তিনি সভাপতি নির্বাচন করতে পারেন বলেও সম্ভাবনা ছিল।

কিন্তু শেষ পর্যন্ত যে কোনো কারণেই হোক, আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এমনকি বিসিবি নির্বাচনে কাউন্সিলরও হবেন না বলে সিদ্ধান্ত নিলেন বিসিবির এই সিনিয়র পরিচালক।

ওটিএন বাংলার কাছে নিজেই এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন মাহবুবুল আনাম। তিনি বলেন, ‘আমি এবারের বিসিবি নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং এ সিদ্ধান্তই চূড়ান্ত।

মোহামেডানের সাবেক ক্রিকেটার মাহবুবুল আনাম ১৯৮৫ সালে খেলা ছাড়ার পরের বছরই মোহামেডানের প্রতিনিধি হিসেবে সিসিডিএম (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস) এর সদস্য হন। ২০০১ সালে তৎকালীন বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিবি) কার্যনির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হয়ে আসেন তিনি।

সেই থেকে এখন পর্যন্ত মাঝে অল্প কিছু সময় বাদে, প্রতিটি সময়ই ক্রিকেট বোর্ডে ছিলেন মাহবুবুল। দায়িত্ব পালন করেছেন বিসিবির সহসভাপতির। ২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত ছিলেন সাধারণ সম্পাদকও।

এই শাখার আরও খবর

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরগুলোতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।…

রাশিয়ায় তুষারধসে নিহত ১১ পর্বতারোহী

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বাল্কারিয়া অঞ্চলে ভয়াবহ তুষারধসে অন্তত ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় জরুরি পরিষেবা। রোববার…

পুরনো উইকিতে হাজারো এআই এজেন্টের গোপন যোগাযোগ

জার্মানির প্রায় ২৫ বছরের পুরনো একটি প্রোগ্রামিং উইকি হঠাৎ করেই হাজারো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের যোগাযোগকেন্দ্রে পরিণত হয়েছিল। ২০২৬ সালের মে থেকে জুনের শেষ…

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au