সর্বশেষ

মেসির অনুপস্থিত ম্যাচেও মিয়ামির জয়

  • 4:43 pm - August 21, 2025
  • পঠিত হয়েছে:৮৩ বার
সুয়ারেজের গোলে জয় পেয়েছে মিয়ামি। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২১ আগস্ট-পায়ের ইনজুরির কারণে টানা ১৫ দিন মাঠের বাইরে থাকার গত রোববার খেলায় ফিরেছিলেন লিওনেল মেসি। দুর্ভাগ্যজনকভাবে মাত্র এক ম্যাচ খেলেই ফের অস্বস্তি অনুভব করায় আবারও ছিটকে গেছেন আর্জেন্টাইন সুপারস্টার।

লিগস কাপের কোয়ার্টার ফাইনালে মেসিকে ছাড়াই খেলতে নেমেছিল ইন্টার মিয়ামি। এমনকি বেঞ্চেও ছিলেন না আটবারের ব্যালন ডি’অরজয়ী তারকা। যে কারণে শঙ্কা ছিল, দলের প্রধান তারকাকে ছাড়া টাইগ্রেস ইউএএনএল-এর বিপক্ষে জিততে পারবে কিনা যুক্তরাষ্ট্রের ক্লাবটি।

অবশেষে ভক্তদের সব শঙ্কা উড়িয়ে ২-১ গোলে মিয়ামিকে জিতিয়েছেন লুইস সুয়ারেজ। দুটি গোলই পেনাল্টি থেকে করেছেন উরুগুয়ে তারকা।

ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে ম্যাচের ২৩ মিনিটে প্রথম গোল করে মিয়ামি। ডান পায়ের পেনাল্টি শ্যুটে ডান পাশের নিচের কোণা দিয়ে বল জালে জড়িয়ে দেন উরুগুয়ে তারকা।

ম্যাচের ৬৭ মিনিট পর্যন্ত ১-০ ব্যবধানেই এগিয়ে ছিল মিয়ামি। এরপর সমতায় ফেরে টাইগ্রেস। মেক্সিকান ক্লাবটির হয়ে গোল করেন অ্যাঞ্জেল কোরিয়া।

সুয়ারেজ মিয়ামির জয়সূচক গোলটি করেন ম্যাচের শেষ মুহূর্তে, ৮৯ মিনিটে। এবারও পেনাল্টি থেকে গোল করেন তিনি। প্রথম শ্যুটের মতো হুবহু শ্যুট নেন উরুগুয়ে ফরোয়ার্ড।
অবশেষে ২-১ ব্যবধানে জিতেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে মিয়ামি।

এই শাখার আরও খবর

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরগুলোতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।…

রাশিয়ায় তুষারধসে নিহত ১১ পর্বতারোহী

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বাল্কারিয়া অঞ্চলে ভয়াবহ তুষারধসে অন্তত ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় জরুরি পরিষেবা। রোববার…

পুরনো উইকিতে হাজারো এআই এজেন্টের গোপন যোগাযোগ

জার্মানির প্রায় ২৫ বছরের পুরনো একটি প্রোগ্রামিং উইকি হঠাৎ করেই হাজারো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের যোগাযোগকেন্দ্রে পরিণত হয়েছিল। ২০২৬ সালের মে থেকে জুনের শেষ…

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au