মতামত

পাথর লুটে জড়িত ৪২ নেতা–ব্যবসায়ী: দুর্নীতি কি কমেছে, নাকি আরও গভীর হয়েছে?

  • 10:31 am - August 22, 2025
  • পঠিত হয়েছে:১৮৩ বার
সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে পাথর লুটের পর সাদাপাথর পর্যটনকেন্দ্রের দৃশ্য। ছবি: আনিস মাহমুদ, প্রথম আলো

মেলবোর্ন, ২২ আগষ্ট- আজকের সকালের প্রথম আলোর শীর্ষ খবর “পাথর লুটে জড়িত ৪২ নেতা–ব্যবসায়ী, ভাগ পেতেন ডিসি–এসপি!প্রথম আলোর প্রতিবেদনে সিলেটের কোম্পানীগঞ্জের ভয়ংকর দুর্নীতির চিত্র সামনে এসেছে। ২০২৪ সালের ৫ আগস্ট সরকারের পতনের পর থেকে, বিশেষ করে তিন মাস ধরে, পাথর উত্তোলন চলতে থাকে। সর্বশেষ ১৫ দিন আগে নির্বিচার পাথর উত্তোলন ও আত্মসাৎ হয়। এতে প্রায় ৮০ শতাংশ পাথর তুলে নেওয়া হয়। বর্তমানে এলাকাটি অসংখ্য গর্ত ও বালুচরে পরিণত হয়েছে।

মাত্র একটি অঞ্চলের অনুসন্ধানেই ৪২ জন রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, প্রশাসন ও পুলিশের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। ভাবা যায়, যদি দেশজুড়ে প্রত্যেকটি সেক্টরে সত্যিকারের তদন্ত হয়, তবে আরও কত ‘কোম্পানীগঞ্জ’ উন্মোচিত হবে!

বাংলাদেশে দুর্নীতি যেন এখন আর দলের মধ্যে সীমাবদ্ধ নেই—এটি গোটা শাসনব্যবস্থার মহামারী। অতীতে আওয়ামী লীগের আমল নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে বারবার, অনেকাংশেই যথার্থ। কিন্তু অন্তর্বর্তী সরকারের অধীনে কি আমরা ভিন্ন কিছু দেখছি? দুর্নীতি কমেছে—এমন কোনো প্রমাণ কি কেউ দেখাতে পারবেন? বরং দেখা যাচ্ছে, একই দুর্নীতির রূপ এখন আরও স্পষ্টভাবে বিস্তৃত।

১১ ফেব্রুয়ারি ২০২৫, দ্য ডেইলি স্টার-এ প্রকাশিত খবরে দেখা গেল—ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সর্বশেষ বৈশ্বিক সূচকে দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ। দেশটির অবস্থান এখন ১৫১তম, কঙ্গো ও ইরানের পাশে। গত এক বছরে যেহারে দুর্নীতি আর লুটপাট চলছে তাতে আগামী ২০২৬ এর প্রতিবেদনে দুর্নীতিতে স্কোর কত করবে বাংলাদেশ তা দেখার বিষয়।  

উদ্বেগের বিষয়, গত ১৩ বছরের মধ্যে এটিই বাংলাদেশের সর্বনিম্ন স্কোর। প্রশ্ন জাগে—তাহলে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে আমরা কী পেলাম? দুর্নীতিমুক্ত শাসনের যে স্বপ্ন দেখানো হয়েছিল, তার ফল কোথায়? যে প্রত্যাশা ছিল সুশাসনের, সেই প্রত্যাশা আজ ভেঙে চুরমার।

কোম্পানীগঞ্জের প্রতিবেদনে উঠে এসেছে প্রশাসন ও পুলিশের কমিশন ভাগের বর্ণনা—প্রতি ট্রাকে কয়েক হাজার টাকা ভাগ বণ্টন হয় ডিসি, ইউএনও থেকে শুরু করে এসপি, ওসি পর্যন্ত। জাতীয় সম্পদ লুটপাটে তারা প্রত্যেকে নিজেদের হিস্যা নিশ্চিত করছে। জনগণের সেবার শপথ নিয়ে যারা দায়িত্বে বসেন, তারাই যখন দুর্নীতির ভাগীদার হন, তখন রাষ্ট্রের ভরসা কোথায় থাকে?

এটাই আসল প্রশ্ন। দুর্নীতি কি দলের হাতে, নাকি পুরো ব্যবস্থার গায়ে পচন ধরেছে? শুধু মুখে মুখে অতীত সরকারকে দোষারোপ নয়—বর্তমান সরকারকেও জবাবদিহি করতে হবে। পরিবর্তনের নামে যদি একই অনিয়ম চলতে থাকে, তবে জনগণ আর বিভ্রান্ত হবে না। তারা চাইবে প্রকৃত পরিবর্তন—দল নয়, ব্যবস্থা পরিবর্তনের।

বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে সেই জবাবদিহি প্রতিষ্ঠার ওপর। না হলে দুর্নীতির আরও ভয়ংকর চিত্র সামনে অপেক্ষা করছে।

 

এই শাখার আরও খবর

কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা

ইউক্রেন সংঘাতের অবসানে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে রাশিয়ার রাজধানী মস্কো সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। তারা ক্রেমলিনে…

গণমাধ্যমে তথ্য ফাঁসের ঘটনায় ৫০ মার্কিন কর্মকর্তার লাই ডিটেক্টর পরীক্ষা

মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট স্টাফের প্রায় ৫০ জন বেসামরিক ও সামরিক কর্মকর্তার পলিগ্রাফ বা লাই ডিটেক্টর পরীক্ষা নেওয়া হয়েছে। গণমাধ্যমে ধারাবাহিকভাবে অননুমোদিত সামরিক তথ্য ফাঁসের…

পুলিশের গুলিতে নিহত ইসরাইলি সেনা

ইসরাইলের মধ্যাঞ্চলীয় শহর নেতানিয়ায় পুলিশের গুলিতে এক ইসরাইলি সেনা নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) শহরের কিরিয়াত হাশারোন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে…

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে কূটনীতির নতুন ধারা চান বিশেষজ্ঞরা

বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন ধরনের কূটনৈতিক কৌশল গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, কোনো নির্দিষ্ট দেশের ওপর অতিরিক্ত নির্ভরশীল…

সিলেটে হিন্দু মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটের জকিগঞ্জে নিজ বসতঘর থেকে মা ও চার বছরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের…

নেপালের মতো ভয়াবহ বন্যা আরও হতে পারে, সতর্কতা জলবায়ু বিশেষজ্ঞের

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভবিষ্যতে আরও উষ্ণ গ্রীষ্ম, ভয়াবহ দাবানল, খরা ও বন্যার মতো চরম আবহাওয়ার ঘটনা বাড়তে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তঃসরকার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au