সর্বশেষ

নির্বাচন না করেও বোর্ডে থাকতে চান বুলবুল

  • 5:34 am - August 26, 2025
  • পঠিত হয়েছে:১৬৩ বার
টি টোয়েন্টি নয় এবার টেস্ট খেলতে চান বিসিবি সভাপতি। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৬ আগস্ট-বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক জাতীয় অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। মেয়াদের অল্প সময় বাকি থাকলেও তিনি জানিয়েছেন, সুযোগ পেলে দীর্ঘমেয়াদে কাজ চালিয়ে যেতে চান। তবে স্পষ্ট করে দিয়েছেন, কোনো নির্বাচন তিনি করবেন না।

গত ৩০ মে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মাধ্যমে বিসিবির সর্বোচ্চ পদে আসেন বুলবুল। তখনই নিজের মেয়াদকে তিনি টি-টোয়েন্টি ম্যাচ-এর সঙ্গে তুলনা করেছিলেন। কিন্তু প্রায় তিন মাসের মাথায় তার ভাবনা বদলেছে— এখন তিনি চান দীর্ঘ ইনিংস খেলতে।

নারায়ণগঞ্জে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বুলবুল বলেন, আমি আগেই বলেছি, কখনো নির্বাচনে দাঁড়াব না। আমার সে সামর্থ্য নেই। আমি এখানে এসেছি এনএসসির মাধ্যমে। যদি তারা মনে করে আমাকে রেখে দেবে, আমি থেকে সাধ্যমতো কাজ করে যাব।

সাম্প্রতিক সময়ে বিসিবির নির্বাচন সময়মতো হবে কি না তা নিয়ে গুঞ্জন উঠেছে। তবে বুলবুল বিষয়টি উড়িয়ে দিয়েছেন। তার ভাষায়, নির্বাচন সময়মতোই হবে। এ নিয়ে অযথা আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা করার দরকার নেই। আমাদের মূল কাজ ক্রিকেট পরিচালনা করা। চার বছর পরপর নির্বাচন হয়, এবারও সেটি যথাসময়েই হবে।

বিসিবির দায়িত্ব নেওয়ার পরই কাজের পরিকল্পনা সাজিয়ে ফেলেছিলেন বুলবুল। তিনি বলেন, আমাকে যেদিন সভাপতি করা হয়, সেদিন রাতেই আমি পরিকল্পনার চার্ট তৈরি করি। পরদিন সেটি বোর্ডে উপস্থাপন করলে সবাই সমর্থন দেয়। তারপর থেকেই আমরা সে পথে কাজ করছি। আজ তার ফল দেখা যাচ্ছে।

তার মূল লক্ষ্য— দেশের যেকোনো শিশু বা তরুণ যদি ক্রিকেট খেলতে চায়, তার জন্য যেন সহজ পথ তৈরি থাকে। যে ছেলে খেলতে চায়, তার জন্য দরজা খোলা রাখা— এটাই আমার কাজ। আমি সব ছেড়ে দেশের ক্রিকেটের জন্য এসেছি। যদি বিসিবি মনে করে আমাকে আরেকটু সময় রাখা যায়, আমি প্রস্তুত আছি।

এই শাখার আরও খবর

১২ বছরের নাতনিকে ধর্ষণ, দাদার যাবজ্জীবন

লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী দাদা মোক্তার উদ্দিনকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা…

শেখ হাসিনার নামে কী কী সম্পদ, ধানমন্ডি ৩২-এর মালিক কে

জুলাই হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই…

আবারও চালু হতে পারে বাংলাদেশ-ভারত ট্রেন

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধ থাকা মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস চালুর…

ইরান যুদ্ধের উত্তাপ বাড়ছে, রাজনৈতিক চাপ সামলাতে যুদ্ধ শেষের পথ খুঁজছেন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আবারও জটিল পরিস্থিতিতে পড়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ কীভাবে শেষ করবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের নেতৃত্বও যুদ্ধ বন্ধ…

লাইপজিগে ড্রোন হামলার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ বললেন লাভরভ

জার্মানির লাইপজিগ বিমানবন্দরে গত মাসে ঘটে যাওয়া কথিত ড্রোন হামলার সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ হিসেবে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রোববার…

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরগুলোতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au