সর্বশেষ

এবার আর্জেন্টাইন গার্লফ্রেন্ড খুঁজে পেলেন ইয়ামাল

  • 5:40 am - August 26, 2025
  • পঠিত হয়েছে:১২৪ বার
নতুন বান্ধবীতে মজেছেন ইয়ামাল। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৬ আগস্ট-বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল এবং আর্জেন্টাইন গায়িকা নিকি নিকোলকে ঘিরে আবারও গুঞ্জন। এবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ছবি প্রকাশ করে তারা যেন ইঙ্গিতই দিলেন বিশেষ সম্পর্কের।

ইয়ামাল তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেন। সেখানে দেখা যায়, জন্মদিনের কেক সামনে রেখে নিকি নিকোলের সঙ্গে হাসিমুখে পোজ দিয়েছেন বার্সার এই তরুণ ফরোয়ার্ড। ধারণা করা হচ্ছে, নিকির ২৫তম জন্মদিনের আনন্দ ভাগাভাগি করতেই এই আয়োজন।

এটাই প্রথম নয়। চলতি মাসের শুরুতে এক নাইটক্লাবে দু’জনকে চুম্বনরত অবস্থায় দেখা গেছে বলে দাবি করেছিল গসিপ মিডিয়া। আবার লিগের প্রথম ম্যাচ শেষে ফ্রান্সের মোনাকোর রাস্তায় তাদের হাঁটতেও দেখেছেন অনেকে। ফলে সম্পর্ক নিয়ে জল্পনা ক্রমশ জোরদার হচ্ছে।

তবে ইয়ামালের বাবা এই প্রসঙ্গে বেশ সোজাসাপ্টা। তিনি গণমাধ্যমকে বলেছেন, এসব আসলে ছোটদের ব্যাপার। আমি ছেলের পিছু নিয়ে দেখব সে কাকে ভালোবাসছে, কাকে নয়— তা সম্ভব নয়। প্রত্যেকেরই কিছুটা ব্যক্তিগত গোপনীয়তা থাকা দরকার।

ইয়ামালের ব্যক্তিগত জীবন আগেও বিতর্কে জড়িয়েছে। তার ১৮তম জন্মদিনে বামন ও মডেল ভাড়া করে পার্টি আয়োজন সমালোচনার জন্ম দিয়েছিল। তবে মাঠের পারফরম্যান্স দিয়ে সবসময়ই আলোচনায় থাকেন তিনি। বর্তমানে বার্সেলোনার জার্সিতে ১০ নম্বর পরে খেলছেন এই ফরোয়ার্ড। ২০২৫-২৬ মৌসুমে তার কাছ থেকে অনেক প্রত্যাশা ক্লাবের।

এই শাখার আরও খবর

১২ বছরের নাতনিকে ধর্ষণ, দাদার যাবজ্জীবন

লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী দাদা মোক্তার উদ্দিনকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা…

শেখ হাসিনার নামে কী কী সম্পদ, ধানমন্ডি ৩২-এর মালিক কে

জুলাই হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই…

আবারও চালু হতে পারে বাংলাদেশ-ভারত ট্রেন

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধ থাকা মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস চালুর…

ইরান যুদ্ধের উত্তাপ বাড়ছে, রাজনৈতিক চাপ সামলাতে যুদ্ধ শেষের পথ খুঁজছেন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আবারও জটিল পরিস্থিতিতে পড়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ কীভাবে শেষ করবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের নেতৃত্বও যুদ্ধ বন্ধ…

লাইপজিগে ড্রোন হামলার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ বললেন লাভরভ

জার্মানির লাইপজিগ বিমানবন্দরে গত মাসে ঘটে যাওয়া কথিত ড্রোন হামলার সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ হিসেবে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রোববার…

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরগুলোতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au