সর্বশেষ

জাতীয় হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপে নারী এককে শিরোপা জিতেছে আনসার

  • 5:46 am - August 26, 2025
  • পঠিত হয়েছে:১৯৪ বার
শিরোপা জয়ী আনসারের খেলোয়াড়রা৷ ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৬ আগস্ট-দুই অর্ধেই লড়াই হলো জমজমাট। কিন্তু বাংলাদেশ আনসার ও ভিডিপির সঙ্গে পেরে উঠল না বাংলাদেশ পুলিশ। রোমাঞ্চকর জয়ে জাতীয় হ্যান্ডবল চ্যাম্পিয়নশিপের নারী বিভাগের শিরোপা ধরে রাখল আনসার।

পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী স্টেডিয়ামে ফাইনালে পুলিশকে ৩৫-২৯ গোলে হারিয়েছে আনসার। প্রথমার্ধে চ্যাম্পিয়নরা এগিয়ে ছিল ১৭-১২ ব্যবধানে।

গত আসরেও ফাইনালে আনসারের বিপক্ষে হেরে স্বপ্ন ভেঙেছিল পুলিশের। ১৯৮৩ সালে এই প্রতিযোগিতা শুরুর পর থেকে এ পর্যন্ত অনুষ্ঠিত ৩৬টি আসরের মধ্যে ২৪ বার চ্যাম্পিয়ন হলো আনসার।

প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হয়েছেন রানার্সআপ পুলিশের দলের রুবিনা ইসলাম।

জাতীয় নারী হ্যান্ডবলে প্রথমবারের মত চ্যাম্পিয়ন দলকে দেওয়া হয়েছে ট্রফির পাশাপাশি ২৫ হাজার টাকা অর্থ পুরস্কার। এছাড়া রানার্সআপ দল পেয়েছে ১৫ হাজার টাকা। ঢাকা জেলাকে ৩৪-২২ গোলে হারিয়ে তৃতীয় হওয়া পঞ্চগড় জেলা পেয়েছে ১০ হাজার টাকা।

এই শাখার আরও খবর

যুক্তরাষ্ট্র সফরের পর সেন্ট মার্টিনের গভীর সমুদ্রে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে দুই সপ্তাহের দীর্ঘ সফর শেষে দেশে ফেরার দুই দিন পর সেন্ট মার্টিন দ্বীপের কাছের গভীর সমুদ্রে যান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।…

সাজেকে সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহতের অভিযোগ

রাঙামাটির সাজেকে বিক্ষোভকারীদের ওপর বাংলাদেশ সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহত হয়েছেন বলে অভিযোগ করেছে এশিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস (এসিএইচআর)। সংস্থাটির দাবি, আহত ব্যক্তিদের চিকিৎসা…

গাজীপুরে গার্মেন্টসের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

গাজীপুরের কাশিমপুরের পশ্চিম শৈলডুবি এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। শনিবার (২৪ অক্টোবর)…

এআই প্রযুক্তির কারণে বাড়ছে সাইবার ঝুঁকি, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে সফটওয়্যারের গোপন নিরাপত্তাত্রুটি আগের চেয়ে অনেক দ্রুত শনাক্ত হচ্ছে। এতে একদিকে সফটওয়্যারকে আরও নিরাপদ করার সুযোগ তৈরি…

মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে এবার আরেক হুজুর গ্রেপ্তার

মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে এবার সাতক্ষীরায় আরেক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মো. মোখলেছুর রহমান (৪০) নামের ওই শিক্ষক আশাশুনি উপজেলার সরাপপুর দারুসসুন্নাহ হাফেজিয়া মাদ্রাসা ও…

অবসরের পর যেভাবে স্মরণীয় হয়ে থাকতে চান জানালেন মেসি

ফুটবল মাঠে অসংখ্য শিরোপা ও ব্যক্তিগত পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। দুই দশকেরও বেশি সময় ধরে নিজের অসাধারণ নৈপুণ্যে ফুটবল বিশ্বকে মুগ্ধ করেছেন তিনি।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au