বাংলাদেশ

রুমমেটকে ছুরিকাঘাতের ঘটনায় ডাকসু ভিপি প্রার্থী জালাল বহিষ্কৃত

  • 4:54 pm - August 27, 2025
  • পঠিত হয়েছে:১২৭ বার
আহত শিক্ষার্থী রবিউল হক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৭ আগষ্ট- ঢাকা বিশ্ববিদ্যালয়ে রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে আলোচনায় এসেছেন ডাকসু ভিপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী জালাল আহমদ জালাল। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁকে মুহসীন হল থেকে বহিষ্কার করেছে এবং পরবর্তীতে পুলিশে সোপর্দ করেছে।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৭ আগস্ট) মধ্যরাতে হাজী মুহাম্মদ মুহসীন হলে। আহত শিক্ষার্থী রবিউল হক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
হল প্রাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম বলেন, “এ ধরনের নৃশংস কর্মকাণ্ডের জন্য জালাল আহমদকে হল থেকে বহিষ্কার করা হলো। শিগগিরই তাঁর ছাত্রত্ব বাতিলের ব্যবস্থাও নেওয়া হবে।”

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিনের বাগ্‌বিতণ্ডার জের ধরে জালাল রুমমেট রবিউলকে ছুরিকাঘাত করেন। রবিউল হাসপাতালে সাংবাদিকদের বলেন, “রাত সাড়ে ১২টার দিকে জালাল কক্ষে এসে শব্দ করতে থাকে। আমি আপত্তি করলে সে আমাকে বহিরাগত বলে গালাগালি করে এবং পরে আক্রমণ করে। কোনোমতে আমি আত্মরক্ষা করি।”

এ ঘটনায় প্রক্টর সাইফুদ্দীন আহমদ জানান, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং আসন্ন ডাকসু নির্বাচনে এ ঘটনার কোনো প্রভাব পড়বে না। তিনি আরও বলেন, “আজকের ঘটনার পর তার আগের অভিযোগগুলোও খতিয়ে দেখা হবে।”
এদিকে, অনেক শিক্ষার্থী মুহসীন হলের প্রভোস্টের পদত্যাগ দাবি করেছেন। প্রক্টর বলেন, “শিক্ষার্থীরা চাইলে উপাচার্যের সঙ্গে আলোচনায় বসে তাদের দাবিগুলো জানাতে পারে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সেসব দাবি বিবেচনা করবে।”

এই শাখার আরও খবর

‘জিস্‌ম’ করার পর কেরিয়ার শেষ হয়ে যেতে পারে, বিপাশা

২০০১ সালে ‘অজনবী’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় বিপাশা বসুর। এরপর ‘রাজ’-এর মতো একাধিক সফল সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন তিনি। তবে ২০০৩…

১২ বছরের নাতনিকে ধর্ষণ, দাদার যাবজ্জীবন

লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী দাদা মোক্তার উদ্দিনকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা…

শেখ হাসিনার নামে কী কী সম্পদ, ধানমন্ডি ৩২-এর মালিক কে

জুলাই হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই…

আবারও চালু হতে পারে বাংলাদেশ-ভারত ট্রেন

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধ থাকা মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস চালুর…

ইরান যুদ্ধের উত্তাপ বাড়ছে, রাজনৈতিক চাপ সামলাতে যুদ্ধ শেষের পথ খুঁজছেন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আবারও জটিল পরিস্থিতিতে পড়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ কীভাবে শেষ করবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের নেতৃত্বও যুদ্ধ বন্ধ…

লাইপজিগে ড্রোন হামলার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ বললেন লাভরভ

জার্মানির লাইপজিগ বিমানবন্দরে গত মাসে ঘটে যাওয়া কথিত ড্রোন হামলার সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ হিসেবে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রোববার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au