রংপুরের চার খুন: তদন্তের কেন্দ্রে এখন পুলিশ কর্মকর্তা মাবুদ ও সনাতন
রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্তের সবচেয়ে বড় প্রশ্ন এখন আর শুধু কে গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগমী ও ১২ বছরের ছেলে…
মেলবোর্ন, ২৭ আগষ্ট- সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী চন্দ্রনাথধাম (কাঞ্চননাথ-চন্দ্রনাথ-আদিনাথ) স্রাইন কমিটির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন সরকারের তিন উপদেষ্টা। চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত চন্দ্রনাথ পাহাড়কে ঘিরে সাম্প্রতিক উসকানিমূলক কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করে বৈঠক থেকে মাঠ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাকে কঠোর নজরদারি ও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) সকালে রেলভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার ও ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
বৈঠকে স্রাইন কমিটির নেতারা জানান, গত পাঁচ বছর ধরে চন্দ্রনাথ মন্দিরকে ঘিরে নানা ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড চালানো হচ্ছে। এর মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তাঁরা।
কমিটির পক্ষ থেকে মন্দিরে যাতায়াতের সিঁড়ির বেহাল দশার বিষয়টিও তুলে ধরা হয়। সভাপতি অপূর্ব কুমার ভট্টাচার্য বলেন, সিঁড়ি ভালো অবস্থায় নেই, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এই দাবি শোনার পরপরই উপদেষ্টা ফাওজুল কবির খান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিবকে ফোন করে দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বৈঠকে বলেন, অন্য ধর্মের স্থাপনায় হামলা ধর্মীয় কাজ নয়, বরং অপরাধ। ধর্মীয় সম্প্রীতি নষ্টের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে দমন করা হবে। তিনি সনাতন ধর্মাবলম্বীদের ন্যায্য দাবি-দাওয়াগুলো হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে জমা দেওয়ার আহ্বান জানান।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, অন্তর্বর্তী সরকার ধর্ম-বর্ণ-শ্রেণিনির্বিশেষে সবার জন্য বৈষম্যহীন সমাজ গড়ার কাজ করছে।
রেল উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, চন্দ্রনাথ মন্দিরের সঙ্গে দেশের ইতিহাস ও ঐতিহ্য জড়িত। তাই কোনো উসকানিমূলক কার্যক্রম বরদাশত করা হবে না। মাঠ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, উসকানির সামান্য চিহ্ন পেলেও সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নিতে হবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au