সর্বশেষ

ঘণ্টাব্যাপী অবরোধের পর আগারগাঁও মোড় ছাড়লেন শেকৃবি শিক্ষার্থীরা

  • 6:58 pm - August 28, 2025
  • পঠিত হয়েছে:১৫৫ বার
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কৃষিবিদ ঐক্য পরিষদের ব্যানারে তারা রাজধানীর আগারগাঁও মোড় অবরোধ করেন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৮ আগষ্ট- তিন দফা দাবিতে ঘণ্টাব্যাপী অবরোধ কর্মসূচি পালনের পর সরে গেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে কৃষিবিদ ঐক্য পরিষদের ব্যানারে তারা রাজধানীর আগারগাঁও মোড় অবরোধ করেন। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট তৈরি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

এক ঘণ্টার বেশি সময় ধরে চলা অবরোধ শেষে দুপুর সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। আগারগাঁওয়ে দায়িত্বরত পুলিশের এক সদস্য জানান, প্রায় এক ঘণ্টা সড়ক বন্ধ ছিল। শিক্ষার্থীরা ভবিষ্যতে দাবি আদায়ে ধারাবাহিক আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।

এর আগে সকাল ১১টার দিকে ক্যাম্পাসে জড়ো হয়ে শিক্ষার্থীরা মিছিল নিয়ে আগারগাঁও মোড়ে যান এবং স্লোগান দিতে দিতে অবরোধ শুরু করেন।

শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে—
১. কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও অন্যান্য গবেষণাপ্রতিষ্ঠানের দশম গ্রেডের পদ কেবল কৃষিবিদদের জন্য উন্মুক্ত রাখা।
২. নবম গ্রেডে পদোন্নতির ক্ষেত্রে কেবল নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার সুযোগ রাখা এবং বিএডিসির কোটা বাতিল করা।
৩. কৃষি বা কৃষি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক না হলে কারও নামের সঙ্গে ‘কৃষিবিদ’ পদবি ব্যবহার না করার বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করা।

শিক্ষার্থীরা জানান, বুধবার রাতে কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং পরে কৃষিবিদ ঐক্য পরিষদের ফেসবুক গ্রুপ থেকে বিষয়টি জানানো হয়।

 

এই শাখার আরও খবর

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

শেখ হাসিনা কি আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবেন?

গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পূর্ণ হওয়ার দিন, গত ৫ আগস্ট ভারত থেকে দেওয়া এক বক্তব্যে তিনি ঘোষণা করেন, ডিসেম্বরেই বাংলাদেশে ফিরবেন। তাঁর…

রংপুরের চার খুন: তদন্তের কেন্দ্রে এখন পুলিশ কর্মকর্তা মাবুদ ও সনাতন

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্তের সবচেয়ে বড় প্রশ্ন এখন আর শুধু কে গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগমী ও ১২ বছরের ছেলে…

‘জিস্‌ম’ করার পর কেরিয়ার শেষ হয়ে যেতে পারে, বিপাশা

২০০১ সালে ‘অজনবী’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় বিপাশা বসুর। এরপর ‘রাজ’-এর মতো একাধিক সফল সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন তিনি। তবে ২০০৩…

১২ বছরের নাতনিকে ধর্ষণ, দাদার যাবজ্জীবন

লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী দাদা মোক্তার উদ্দিনকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা…

শেখ হাসিনার নামে কী কী সম্পদ, ধানমন্ডি ৩২-এর মালিক কে

জুলাই হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au