পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা
পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…
মেলবোর্ন, ২৮ আগষ্ট- বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) ২৪টি গুরুত্বপূর্ণ কার্যক্রমকে প্রাধান্য দিয়ে রোডম্যাপ ঘোষণা করেছে। এসব কার্যক্রমের মধ্যে রয়েছে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্তকরণ, রাজনৈতিক দল নিবন্ধন এবং দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ আনুষ্ঠানিকভাবে এ রোডম্যাপ ঘোষণা করেন। ঘোষিত রোডম্যাপ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে। আর নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধে।
রোডম্যাপে বলা হয়েছে, তফসিল ঘোষণার দুই মাস আগে যেসব এলাকায় ভোটকেন্দ্রে যাতায়াতে হেলিকপ্টার সহায়তা প্রয়োজন, সেসব কেন্দ্র বাছাই করা হবে। এজন্য রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ির জেলা নির্বাচন কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হবে। তাঁরা সম্ভাব্য ভোটকেন্দ্র, কক্ষ সংখ্যা, নিকটবর্তী হেলিপ্যাড, যাত্রা শুরুর স্থান, গন্তব্য এবং সংশ্লিষ্ট অন্যান্য তথ্য ইসিকে জানাবেন।
এ ছাড়া তফসিল ঘোষণার ১০ দিন আগে নিকটবর্তী টেকঅফ ও ল্যান্ডিং স্টেশন নির্ধারণ করা হবে। একইসঙ্গে সম্ভাব্য ভোটকেন্দ্র ও কক্ষ সংখ্যার ভিত্তিতে ভোটগ্রহণ কর্মকর্তাদের যাতায়াত নিশ্চিত করতে হেলিকপ্টার সহায়তা সংক্রান্ত প্রস্তাবনা প্রস্তুত করতে হবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au