বাংলাদেশ

নুরের ওপর হামলার পর বিক্ষোভের ডাক, উত্তপ্ত কাকরাইল-বিজয়নগর এলাকা

  • 4:19 am - August 30, 2025
  • পঠিত হয়েছে:৬৭ বার
রাত সাড়ে ১১টায় ঢাকা মহানগর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জরুরি বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩০ আগষ্ট- রাজধানীর কাকরাইল ও বিজয়নগরে শুক্রবার রাতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয় জাতীয় পার্টি, গণঅধিকার পরিষদ ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনায়। এসময় মারাত্মকভাবে আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

গুরুতর আহত নুরকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি অভিযোগ করেন, সংবাদ সম্মেলনের প্রস্তুতিকালে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রতিপক্ষের সমন্বিত হামলায় নুর আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার পর বিজয়নগরে ধাওয়া–পাল্টা ধাওয়ার একপর্যায়ে আল রাজী টাওয়ারের সামনে লাঠিপেটার ঘটনা ঘটে।

এ ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ১১টায় ঢাকা মহানগর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জরুরি বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে। এক ক্ষুদে বার্তায় সংগঠনটি জানায়, “ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সহযোদ্ধা নুরুল হক নুরসহ নেতাকর্মীদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হবে।”

দিনের শুরুতেই বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। সেখানে সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হন। গণঅধিকার পরিষদের দাবি, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ‘সন্ত্রাসীরা’ তাদের মিছিলে অতর্কিত হামলা চালিয়েছে এবং আহতদের ঢাকা মেডিকেলে ভর্তি করতে হয়েছে।

অন্যদিকে জাতীয় পার্টির নেতারা পাল্টা অভিযোগ করেছেন যে, গণঅধিকার পরিষদ তাদের কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালিয়েছে। প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বলেন, “আমাদের কার্যালয়ে সন্ত্রাসী হামলা হয়েছে, আবারও হামলার আশঙ্কা রয়েছে।”

দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারীর দাবি, “গণঅধিকার পরিষদের হামলায় আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।”

সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পরপর সংঘর্ষ, অভিযোগ–পাল্টা অভিযোগে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে সেনা ও পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির নেতারা।

এই শাখার আরও খবর

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

শেখ হাসিনা কি আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবেন?

২৪ এর আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পূর্ণ হওয়ার দিন, গত ৫ আগস্ট ভারত থেকে দেওয়া এক বক্তব্যে তিনি ঘোষণা করেন, ডিসেম্বরেই বাংলাদেশে…

রংপুরের চার খুন: তদন্তের কেন্দ্রে এখন পুলিশ কর্মকর্তা মাবুদ ও সনাতন

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্তের সবচেয়ে বড় প্রশ্ন এখন আর শুধু কে গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগমী ও ১২ বছরের ছেলে…

‘জিস্‌ম’ করার পর কেরিয়ার শেষ হয়ে যেতে পারে, বিপাশা

২০০১ সালে ‘অজনবী’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় বিপাশা বসুর। এরপর ‘রাজ’-এর মতো একাধিক সফল সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন তিনি। তবে ২০০৩…

১২ বছরের নাতনিকে ধর্ষণ, দাদার যাবজ্জীবন

লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী দাদা মোক্তার উদ্দিনকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au