বাংলাদেশ

জাপার কার্যালয়ের সামনে পুলিশের সতর্ক অবস্থান

  • 5:26 pm - August 30, 2025
  • পঠিত হয়েছে:৯৬ বার
জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩০ আগষ্ট- রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) সেখানে গণঅধিকার পরিষদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর শনিবার (৩০ আগস্ট) সকাল থেকে কার্যালয়ের সামনে বাড়তি সতর্কতা জারি রাখা হয়।

সকাল আটটা থেকেই রমনা থানা ও রাজারবাগ পুলিশ লাইন থেকে আসা সদস্যরা দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) শান্ত। তিনি বলেন, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। তবে কার্যালয়ের সামনে জাতীয় পার্টি বা অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের দেখা যায়নি।

এর আগে শুক্রবার সংঘর্ষে গুরুতর আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, তার মুখমণ্ডল ও বুক রক্তে ভেসে গেছে। সহকর্মীরা তাকে স্ট্রেচারে করে দ্রুত হাসপাতালে নেন। গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, চিকিৎসকরা নূরের মস্তিষ্কে রক্তক্ষরণ শনাক্ত করেছেন এবং তাকে আইসিইউতে রাখা হয়েছে।

এই ঘটনার পর বিএনপি ও জামায়াতসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল নিন্দা জানায়। গণঅধিকার পরিষদ শনিবার (৩০ আগস্ট) সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে।

এই শাখার আরও খবর

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

শেখ হাসিনা কি আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবেন?

২৪ এর আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পূর্ণ হওয়ার দিন, গত ৫ আগস্ট ভারত থেকে দেওয়া এক বক্তব্যে তিনি ঘোষণা করেন, ডিসেম্বরেই বাংলাদেশে…

রংপুরের চার খুন: তদন্তের কেন্দ্রে এখন পুলিশ কর্মকর্তা মাবুদ ও সনাতন

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্তের সবচেয়ে বড় প্রশ্ন এখন আর শুধু কে গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগমী ও ১২ বছরের ছেলে…

‘জিস্‌ম’ করার পর কেরিয়ার শেষ হয়ে যেতে পারে, বিপাশা

২০০১ সালে ‘অজনবী’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় বিপাশা বসুর। এরপর ‘রাজ’-এর মতো একাধিক সফল সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন তিনি। তবে ২০০৩…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au