বাংলাদেশ

জাপার চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবনে বিক্ষোভ, নিরাপত্তা জোরদার

  • 11:27 pm - August 30, 2025
  • পঠিত হয়েছে:৫০ বার
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মুহাম্মদ কাদের। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩০ আগষ্ট- জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মুহাম্মদ কাদেরের উত্তরার বাসভবনে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (৩০ আগস্ট) সকাল থেকে একদল লোক জড়ো হয়ে জিএম কাদেরকে ফ্যাসিবাদের দোসর আখ্যা দিয়ে তার বিচার দাবিতে সেখানে স্লোগান দিচ্ছেন।

জিএম কাদেরের স্ত্রী জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা শেরিফা কাদের বলেন, সকাল থেকে আমাদের বাসভবনের আশপাশে বিভিন্ন ধরনের লোকজন মিছিল করছে, অনেক লোক জড়ো হচ্ছে। সংশ্লিষ্ট থানা থেকে নিরাপত্তা বাড়ানো হয়েছে।

তিনি আরো জানান, জিএম কাদের বাসায় নেই। প্রশাসনের পক্ষ থেকে আমাদের বাসায় কোনো লোক থাকতে দেওয়া হচ্ছে না।

গতকাল রাতে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করে গণঅধিকার পরিষদ। মিছিলটি জাতীয় পার্টির কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর রাতে জাতীয় পার্টির অফিসের সামনেও নিরাপত্তা জোরদার করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এসময় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর পুলিশ ও সেনাবাহিনীর হামলায় গুরুতর আহত হন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই শাখার আরও খবর

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১.১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস, সিনেটে অনিশ্চয়তা

মেলবোর্ন, ২৩ জুলাই: তীব্র রাজনৈতিক বিতর্কের মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ ২০২৭ অর্থবছরের জাতীয় প্রতিরক্ষা অনুমোদন আইন (এনডিএএ) পাস করেছে। বিলটিতে মার্কিন সামরিক বাহিনীর জন্য রেকর্ড…

খুবির মেয়েদের হলের ওয়াশরুমে মোবাইল ফোন রাখার অভিযোগ, ক্যান্টিনকর্মীকে আটক

মেলবোর্ন, ২৩ জুলাই: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বিজয় ’২৪ হলের নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে গোপনে একটি মোবাইল ফোন রাখার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায়…

আর্জেন্টিনা ফুটবল প্রধানের মোবাইল জব্দের গুঞ্জন, তদন্তের খবর উড়িয়ে দিল এএফএ

মেলবোর্ন, ২৩ জুলাই: আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। কয়েকটি আর্জেন্টাইন গণমাধ্যমে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো…

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকালে বিশেষ ঘোষণা দিলেন মোদি

মেলবোর্ন, ২৩ জুলাই: মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করেছে। জন্তর মন্তরে চলমান এই আন্দোলনে…

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর

মেলবোর্ন, ২৩ জুলাই: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে। বৃহস্পতিবার…

‘ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না’

মেলবোর্ন, ২৩ জুলাই: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সামরিক হুমকির জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au