সর্বশেষ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধ, হল ছাড়ছেন অনেকে, ক্যাম্পাসে আন্দোলনের ঘোষণা শিক্ষার্থীদের একাংশের

  • 5:36 pm - September 01, 2025
  • পঠিত হয়েছে:১২৯ বার
ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর শিক্ষার্থীদের একটি অংশ হল ছাড়তে শুরু করেছেন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১ সেপ্টেম্বর- ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর শিক্ষার্থীদের একটি অংশ হল ছাড়তে শুরু করেছেন। সোমবার সকাল ৯টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সকাল সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয় এলাকায় গিয়ে দেখা যায়, পুরো ক্যাম্পাস থমথমে। প্রবেশ ফটকে পুলিশ ও র‍্যাব মোতায়েন। জুলাই ৩৬ হল ও বেগম রোকেয়া হলের সামনে নারী শিক্ষার্থীরা ব্যাগ-বইপত্র নিয়ে হল ছাড়ছেন। তাঁদের অভিযোগ, রোববার রাতে বহিরাগতদের ন্যক্কারজনক হামলার পর পরিবার থেকেও চাপ এসেছে, তাই তাঁরা ক্যাম্পাস ছাড়তে বাধ্য হয়েছেন।

আশরাফুল হক হলের কয়েকজন শিক্ষার্থী বলেন, গত বছর আওয়ামী লীগ সরকার পতনের আগেও হঠাৎ রাতের নোটিশে শিক্ষার্থীদের বের করে দেওয়া হয়েছিল। একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে এবারও। তাঁদের ভাষায়, “এই ক্যাম্পাসে আবার নব্য স্বৈরাচারদের আবির্ভাব ঘটেছে।” তবে তাঁরা জানান, কিছু শিক্ষার্থী বের হলেও সবাই হল ছাড়বেন না।

এর আগে রোববার রাত সাড়ে ১০টায় শিক্ষার্থীরা হল ছাড়ার নির্দেশ প্রত্যাখ্যান করে চার দফা দাবি উত্থাপন করেন। সেগুলো হলো—
১. সমন্বিত ডিগ্রি চালু রাখতে হবে।
২. বহিরাগতদের হামলার ঘটনায় পুরো প্রক্টোরিয়াল বডিকে পদত্যাগ করতে হবে।
৩. হামলা ও ভাঙচুরের ঘটনায় উপাচার্যকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং সংশ্লিষ্ট শিক্ষকদের শাস্তির আওতায় আনতে হবে।
৪. ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটার নিশ্চয়তা দিতে হবে।

এসব দাবির সমর্থনে শিক্ষার্থীরা সোমবার সকাল ৮টায় প্রতিটি হল থেকে কে আর মার্কেটে সমবেত হওয়ার ঘোষণা দেন। তাঁরা বলেন, দাবি না মানা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে ব্ল্যাক আউট কর্মসূচি চলবে। কোনো ক্লাস-পরীক্ষায় কেউ অংশ নেবেন না।

সকাল ৯টার দিকে মাওলানা ভাসানী হল থেকে শিক্ষার্থীরা লাঠিসোঁটা হাতে মিছিল বের করেন। তাঁরা বিভিন্ন শ্লোগান দিয়ে হামলার বিচার দাবি করেন এবং হল ছাড়ার সিদ্ধান্তের প্রতিবাদ জানান। পরে অন্য হলের শিক্ষার্থীরাও মিছিল নিয়ে কে আর মার্কেটের দিকে অগ্রসর হন।

এদিকে নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও পুলিশ রাতভর টহল দিয়েছে। বিজিবি জানায়, জেলা প্রশাসকের অনুরোধে রোববার রাত ১০টা ১০ মিনিটে বিশ্ববিদ্যালয় এলাকায় তাঁদের মোতায়েন করা হয়।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, পশুপালন ও ভেটেরিনারি অনুষদের সমন্বিত ডিগ্রির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর রোববার সন্ধ্যা পৌনে আটটার দিকে বহিরাগতরা হামলা চালায়। তখন তাঁরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ দুই শতাধিক শিক্ষককে শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে অবরুদ্ধ করে রাখেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবদুল আলীম রাতে বলেন, “আমি সবচেয়ে শেষে বের হয়েছি। বের হয়ে দেখি কয়েকজন লাঠি হাতে দাঁড়িয়ে আছেন। তাঁরা বহিরাগত ছিলেন নাকি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী, তা নিশ্চিত হওয়া যায়নি।”

এই শাখার আরও খবর

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

শেখ হাসিনা কি আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবেন?

২৪ এর আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পূর্ণ হওয়ার দিন, গত ৫ আগস্ট ভারত থেকে দেওয়া এক বক্তব্যে তিনি ঘোষণা করেন, ডিসেম্বরেই বাংলাদেশে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au