লিড নিউজ

সুদানে ভূমিধসে এক হাজারেরও বেশি প্রাণহানি

  • 2:59 pm - September 02, 2025
  • পঠিত হয়েছে:১৫৩ বার
ভারী বৃষ্টিপাতের পর ৩১ আগস্ট দারফুর অঞ্চলের মারা পার্বত্য এলাকায় এই বিপর্যয় ঘটে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন ২ সেপ্টেম্বর- আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ সুদানের পশ্চিমাঞ্চলে ভয়াবহ ভূমিধসে প্রাণ গেছে অন্তত এক হাজার মানুষের। দেশটির বিদ্রোহী গোষ্ঠী সুদান লিবারেশন মুভমেন্ট (এসএলএম) জানায়, ভারী বৃষ্টিপাতের পর ৩১ আগস্ট দারফুর অঞ্চলের মারা পার্বত্য এলাকায় এই বিপর্যয় ঘটে।

এসএলএমের বিবৃতিতে বলা হয়, ভূমিধসে মারা মাউন্টেইনসের একটি গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। গ্রামের বাসিন্দাদের মধ্যে বেঁচে আছেন মাত্র একজন। নিহতদের মরদেহ উদ্ধারে জাতিসংঘ ও আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর সহযোগিতা চেয়েছে তারা।

দারফুরের এই পাহাড়ি এলাকায় মূলত আশ্রয় নিয়েছিলেন হাজারো মানুষ। উত্তর দারফুরে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে চলমান সংঘাত থেকে বাঁচতে সেখানেই গিয়েছিলেন তারা। কিন্তু দুর্যোগের সঙ্গে যুক্ত হয়েছে খাদ্য ও চিকিৎসা সামগ্রীর তীব্র সংকট।

দুই বছরের দীর্ঘ গৃহযুদ্ধে সুদানের অর্ধেকেরও বেশি মানুষ বর্তমানে খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে, আর লক্ষ লক্ষ মানুষ হয়ে পড়েছে বাস্তুচ্যুত। উত্তর দারফুরের রাজধানী আল-ফাশিরও নিয়মিত হামলার শিকার হচ্ছে।

 

এই শাখার আরও খবর

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

শেখ হাসিনা কি আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবেন?

২৪ এর আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পূর্ণ হওয়ার দিন, গত ৫ আগস্ট ভারত থেকে দেওয়া এক বক্তব্যে তিনি ঘোষণা করেন, ডিসেম্বরেই বাংলাদেশে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au